Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home রাজনীতি

‘পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেউ নন, বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না’

Barta71.com by Barta71.com
in রাজনীতি
0
‘পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেউ নন, বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না’
Share the News


পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন। সুতরাং তার বক্তব্যে দলের বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগ বিব্রত কি না জানতে চাইলে তিনি বলেছেন, তিনি তো আমাদের দলের কেউ না আসলে। সুতরাং তার এই বক্তব্যে আমাদের দলের বিব্রত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে অনুরোধ করবো তাকে যে, তার কথা-বার্তায় এবং তার দায়িত্ব আচরণের ভেতর দিয়ে এমন কিছু বলবেন না, যাতে কোনো দুষ্ট লোকেরা এর সুযোগ নিতে পারে। মানুষকে বিভ্রান্ত করতে পারে। সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন, এতটুকুই তার কাছে আমাদের বক্তব্য।

শনিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আব্দুর রহমান বলেন, এর ব্যাখ্যাটি তিনিই ভালো দিতে পারবেন। কারণ মিডিয়াতে তার বক্তব্য যেভাবে এসেছে, সে ব্যাপারে তার কথা থাকতে পারে। যদি ধরেই নিই, মিডিয়াতে যে কথাটি এসেছে, সেই কথাটিই তিনি বলেছেন, তাহলে আমি দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলি—এটি আমাদের দলের কোনো কথা না। আমাদের দল সব সময় মনে করে, ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু। তারা আমাদের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারবো না। কিন্তু তার অর্থ এই না, যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশের মাটি-মানুষের ভেতর দিয়ে গড়ে উঠেছে, বড় হয়েছে এবং এই দলের দীর্ঘ দিনের একটা সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য রয়েছে। সেই দল কখনোই কোনো বিদেশি শক্তি নির্ভর ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় টিকে থাকার নীতিতে বিশ্বাস করে না। এই দল সেটি আশাও করে না।

আব্দুল মোমেনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে আমরা বলেছি। তিনি যেহেতু প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সুতরাং এই বিষয়টি তিনিই দেখভাল করবেন বলে আমরা আশা করি।

সম্প্রতি আরও বেশ কিছু বিষয়ে তার বক্তব্য সমালোচনার মুখে পড়েছে। সে বিষয়ে আব্দুর রহমান বলেন, বেহেশতের কথাটা উনি বলেছেন যে, আজকের বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশগুলো তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনো সহনশীল আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এখনো বাংলাদেশ সেই ধরনের সংকটে পড়েনি। যে সংকটের কথা আজকে বিশেষ করে বিরোধী রাজনৈতিক অশুভ শক্তিরা বলে বেড়াচ্ছে; এই দেশ দেউলিয়া হবে। এই ধরনের কোনো আশঙ্কা না করার কথাই তিনি বুঝিয়েছেন। হয়তো তার উপস্থাপনার মধ্য দিয়ে একটা ভুল বোঝাবুঝি হতে পারে।

তার বক্তব্যের প্রভাব বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ওপর পড়ছে কি না সে বিষয়ে মত জানতে চাইলে তিনি বলেন, আমরা তো দলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়েছি। মুখপাত্র বা দলের দায়িত্বশীল নেতারা যে অবস্থানের কথা বলবেন, আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার-দর্শন সেই কথা তারা বিশ্বাস করবে নাকি মন্ত্রিসভার একজন সদস্য বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে একটা কথা বলেছেন; সেটা আমাদের দলের সিদ্ধান্তের কথা না, সুতরাং আমাদের ভুল বোঝার কোনো কারণ নেই।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, আমি ভারতকে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশ সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সেজন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।

Previous Post

মজুরি ২০ টাকা বাড়ার আশ্বাসে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Next Post

২১ আগস্ট রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

Barta71.com

Barta71.com

Next Post
২১ আগস্ট রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

২১ আগস্ট রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।