• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Wednesday, October 21, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

জলবায়ু সম্মেলনে ‘জিসিএ’ পুরস্কার পেল বাংলাদেশ

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
জলবায়ু সম্মেলনে ‘জিসিএ’ পুরস্কার পেল বাংলাদেশ
Share the News


বাংলাদেশ মিশরে চলমান কপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে ‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ (জিসিএ) অর্জন করেছে। বাংলাদেশের সঙ্গে আরও তিনটি দেশ এই পুরস্কার লাভ করে। জলবায়ু পরিবর্তনগত পরিস্থিতির কারণে স্থানীয় পর্যায়ে অভিযোজন কর্মসূচির কারণে জনগণ উপকৃত হলে এমন পুরস্কার দেওয়া হয়। বিশ্বের ১৭০টি দেশের মধ্যে এই পুরস্কার অর্জনকারী অন্য তিনটি দেশ হচ্ছে-ভারত, নেপাল ও কেনিয়া।
পার্বত্য জেলা রাঙামাটির জুরাইছড়ি উপজেলার পাঁচটি গ্রামের বাসিন্দারা ক্রমবর্ধমান খরা, ভূমিধস এবং আকস্মিক বন্যার বিরুদ্ধে লড়াই করে আসছিল। এমন পরিস্থিতি এগিয়ে আসে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। সংস্থাটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে মিলে উল্লিখিত সমস্যা সমাধানে উদ্যোগ নেয়। ইউএনডিপির এই কর্মসূচিতে সহায়তা করে ড্যানিডা। সেখানে সৌরশক্তি ব্যবহার করে নিরাপদ পানি সরবরাহ সুবিধা এবং খরাকালীন সংকটের সময় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করে। এই উদ্যোগটিই নজর কেড়েছে বিশ্ববাসীর।

সাধারণত চারটি বিভাগে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়ার জন্য স্থানীয়ভাবে পরিচালিত প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় জিসিএ। এগুলো হচ্ছে-আর্থিক শাসন, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, সক্ষমতা এবং জ্ঞান ও স্থানীয় উদ্ভাবন। শেষেরটির জন্যই বাংলাদেশকে পুরস্কৃত করা হয়েছে।
জিসিএ পুরস্কার প্রসঙ্গে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক প্যাট্রিক ভারকুইজেন বলেন, আমাদের বিজয়ীরা দেখান যে জলবায়ু সংকটের জন্য সম্প্রদায়কেন্দ্রিক ও স্থানীয়ভাবে পরিচালিত সমাধানগুলো বিদ্যমান। তবে তাদের সমর্থন ও স্বীকৃতির প্রয়োজন যা তাদের উদ্যমকে আরও উৎসাহিত করে।
জিসিএ’র সহ-সভাপতি ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, উদ্যোগটি স্থানীয় ও ঐতিহ্যবাহী কৌশলগুলির সংমিশ্রণ। এটা প্রান্তিক এলাকায় জলবায়ু অভিযোজনের জন্য করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্যোগটি কেবল টেকসই নয়, অন্যরাও এটিকে অনুকরণ করতে পারে এবং দক্ষতার সঙ্গে ও যথাযথভাবে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবগুলোকে মোকাবিলা করতে পারে।
প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা বলেন, এখন সম্প্রদায়ের কাছে বিশুদ্ধ পানীয় জল আছে এবং তারা তাদের ড্রাগন ফল, আম এবং লিচুর বাগানে পানি দিতে পারে। খাদ্য ও আয়ের জন্য তাদের জমি চাষ করতে পারে।

উল্লিখিত কর্মসূচি থেকে সুবিধাভোগীদের একজন জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত চৌমুহনী গ্রামের বাসিন্দা জোনা চাকমা। তিনি বলেন, পানির জন্য তিনি এক ঘণ্টা হেঁটে যেতেন। সেই জল পানীয়, রান্না, ধোয়া এবং গোসলের জন্য ব্যবহার করা হতো। গ্রীষ্মকালে তাদের আরও জলের প্রয়োজন ছিল। ওই সময় তারা প্রায় সারাদিন শুধু পানীয় জল সংগ্রহের জন্য কাটিয়েছেন। জানা গেছে, ২০১৭ সালের এক ভূমিকম্প তাদের পানি সংগ্রহের উৎসকে আরও সংকুচিত করে। এতে তাদের দুর্ভোগ বেড়ে যায়। জুরাইছড়ি সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে চৌমুহনী, বদলপাগা, লোকখী মেম্বার পাড়া, এনকে পাড়া ও চেয়ারম্যান পাড়া গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তখন সৌরশক্তি চালিত গভীর নলকূপটি বদলপাড়ায় প্রতিষ্ঠিত হয়। এতে ৫০০০ লিটার জল সংরক্ষণের সুবিধা আছে। পাইপ দিয়ে পানি অন্য গ্রামে পৌঁছে দেওয়া হয়। বাদলপাড়া গ্রামের ঝর্ণা চাকমা ব্যাখ্যা করেন, এখন তাদের জীবন সহজ হয়ে গেছে। তারা পানি আনতে যে সময় ব্যয় করেছেন, এখন সেই সময় তাদের বাচ্চাদের যত্ন নেওয়া বা কাপড় বুননের মতো আয়বর্ধক কাজে ব্যয় করতে পারছেন।
ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা উল্লেখ করেছেন, নারীদের নেতৃত্বে গঠিত একটি কমিটি পানির পাম্পের ব্যবস্থাপনার কাজ করে থাকে।

Previous Post

নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন শুরু

Next Post

জি এম কাদেরের দলীয় কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল

Barta71.com

Barta71.com

Next Post
আয়াজ হত্যা: এক ছাত্রের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন

জি এম কাদেরের দলীয় কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান

কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In