Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home লাইফস্টাইল

যৌন হেনস্তার শিকার জেনিফার লোপেজ

Barta71.com by Barta71.com
in লাইফস্টাইল
0
যৌন হেনস্তার শিকার জেনিফার লোপেজ
Share the News


বার্তা৭১ ডটকমঃ সিনেমায় কাজ করতে এসে অনেকেই যৌন হেনস্তার শিকার হন। জীবনের প্রথম চলচ্চিত্রে কাজ করতে এসে এমনই হেনস্তার শিকার হয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা, অভিনয়শিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজ। সম্প্রতি হারপার’স বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

লোপেজ বলেন, ‘অনেকে যে পদ্ধতিতে হেনস্তা হয়েছে আমি সেভাবে হইনি। আমার অভিজ্ঞতা অন্য রকম। পরিচালক আমাকে শার্ট খুলে বক্ষযুগল দেখাতে বলেন। আমাকে এভাবেই যৌন হেনস্তা করা হয়েছিল। আমি কিন্তু তা করিনি। সরাসরি “না” বলে দিয়েছিলাম।’

জেনিফার লোপেজ কিন্তু সেই ছবি কিংবা পরিচালকের নাম প্রকাশ করেননি। তিনি আরো বলেন, ‘সেই হেনস্তাকারীর চেহারা মনে হলে এখনো আতঙ্কিত হয়ে পড়ি। আমার হৃৎস্পন্দন টের পাই। সেদিন সেই ছোট্ট “না” শব্দটি বলার সময় আমার বুক কেঁপে উঠেছিল। জানতাম, এর জন্য আমি কাজ হারাতে পারি। কিন্তু ব্যাপারটা আমার নীতিবিরুদ্ধ ছিল। যৌনতার বিনিময়ে কাজ পেতে চাইনি।’

জানালেন, এ ক্ষেত্রে তিনি কোনো দিন আপস করবেন না। তাই যৌন হেনস্তার বিরুদ্ধে সুযোগ পেলেই তিনি প্রতিবাদ জানাবেন। তাই এবার তিনি টাইম’স আপ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। যৌন হেনস্তার কারণে ক্ষতিগ্রস্ত আর ভুক্তভোগীদের আইনি সহযোগিতা দেওয়ার জন্য এখন এই সংগঠনটি তহবিল গঠন করছে।

এদিকে গত বছর ৫ অক্টোবর ‘দ্য নিউইয়র্ক টাইমস’ ও ১০ অক্টোবর ‘দ্য নিউইয়র্কার’ পত্রিকা হলিউডের ‘মুভি মুঘল’ হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারি বিষয়ে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন দুটিতে হলিউডের প্রভাবশালী অভিনেত্রী থেকে শুরু করে উঠতি মডেল, এমনকি ওয়াইনস্টিন কোম্পানির নারী কর্মচারীরা পর্যন্ত হার্ভির যৌন নির্যাতন ও হয়রানির রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এরপর পাল্টে যায় পুরো চিত্র। একে একে সামনে আসে যৌন হেনস্তার নানা ঘটনা।

হলিউডের বরেণ্য অভিনেতা মাইকেল ডগলাসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। সম্প্রতি এনবিসি নিউজের একটি অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন সুজান ব্রডি।

যৌন নিপীড়নের অভিযোগে পরিচালক ও নাট্যকার অ্যান্ড্রু ক্রেসবার্গকে বরখাস্ত করেছে ওয়ার্নার ব্রাদার্স। এই নির্মাতা প্রতিষ্ঠানে কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অনেক যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৫ জন নারী ও ৪ জন পুরুষ। যৌন নিপীড়নের শিকার যারা হয়েছেন, তাদের মতে, ক্রেসবার্গ কাজের জায়গা এতটাই বিষাক্ত করে তুলেছিলেন যে তারা কাজ ছাড়তে বাধ্য হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ার গ্রুপ ইনকরপোরেশনসের একটি বিমানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন র‍্যান্ডি জাকারবার্গ যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হলিউডের পাশাপাশি যৌন হেনস্তাকারীদের বিরুদ্ধে এখন মুখ খুলছেন বলিউডের শিল্পীরাও। জানা যাচ্ছে, নারী শিল্পীদের পাশাপাশি পুরুষ শিল্পীরাও এখানে নানাভাবে যৌন হেনস্তার শিকার হচ্ছেন। মুখ খুলছেন পুরুষ শিল্পীরাও।

Previous Post

বঙ্গবন্ধুর জন্মদিনে খুশির বার্তা দিলেন কাদের

Next Post

রিজভীর নেতৃত্বে বিএনপির ঝটিকা মিছিল

Barta71.com

Barta71.com

Next Post
রিজভীর নেতৃত্বে বিএনপির ঝটিকা মিছিল

রিজভীর নেতৃত্বে বিএনপির ঝটিকা মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।