Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

বিমানে নতুন সঙ্কট: বাংলাদেশি অনেকের হজ অনিশ্চিত!

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
বিমানে নতুন সঙ্কট: বাংলাদেশি অনেকের হজ অনিশ্চিত!
Share the News


বার্তা৭১ ডটকমঃ আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। কিন্তু হজ যাত্রা শুরুর আগে নতুন সঙ্কটে পড়েছে বিমান। কারণ সৌদি আরব শর্ত দিয়েছে যে ভাড়া করা বিমানে করে যাত্রীদের নেওয়া যাবে না। এছাড়াও সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে হাজীদের জন্য ‘অনাপত্তিপত্র’ সংগ্রহ করতে গিয়েও জটিলতায় পড়েছে হজ এজেন্সিগুলো। সবমিলিয়ে পুরো ব্যাপারটি এখন অনেক হজযাত্রীর কাছে শঙ্কার কারণ হয়ে উঠেছে। এতে অনেকের হজ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে শেষ মুহূর্তে এসে। এমনই জানা গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমান। এর মধ্যে ১ লাখ ২০ হাজার যাবেন হজ এজেন্সির মাধ্যমে, বেসরকারি ব্যবস্থাপনায়। আর সরকারি ব্যবস্থাপনায় যাবেন বাকি সাত হাজারের মতো । এ জন্য সার্বিক কার্যক্রম শেষ করেছে এজেন্সি ও ধর্মমন্ত্রণালয়। এখন শুধু ফ্লাইটে উঠাই তাদের জন্য অপেক্ষা। কিন্তু সেখানেই নতুন সমস্যা।

হজ এজেন্সির মাধ্যমে যারা হজে যাচ্ছেন তাদের একজন কিশোরগঞ্জের রোকেয়া আক্তার। তিনি বলেছেন, হজের সব টাকা পয়সা ও কাগজপত্র জমা দেয়ার পর এখনও তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তিনি বলেছেন, আমরা তো টাকাপয়সা সব জমা দিয়ে দিয়েছি। কিন্তু কবে যাবো, তা এখনো জানায়নি এজেন্সিগুলো। শুধু বলেছে, ২০ তারিখের মধ্যে বিমানের টিকেট হতে পারে।

তিনি জানান, অতীতে তার একজন আত্মীয় এরকম কয়েক দফা ঢিলেমির পর আর হজেই যেতে পারেননি। এ কারণে তার বেশ দুশ্চিন্তা হচ্ছে। তার মতো একই সঙ্কটে রয়েছেন আরো অনেকে, যারা হজে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

মোট যাত্রীদের মধ্যে প্রায় অর্ধেক, ৬৩ হাজার যাত্রী পরিবহন করে বাংলাদেশ বিমান। কিন্তু নতুন বিধিবিধানের কারণে তারাও পড়েছে সমস্যায়। আর বাকিরা যান সৌদি এয়ারলাইন্সে।

সাধারণত হজের আগে অতিরিক্ত চাপ সামলাতে ভাড়া করে আনা উড়োজাহাজ দিয়ে সৌদি আরবে শিডিউল ফ্লাইট পরিচালনা করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু এবছর জুন মাসে সৌদি আরব জানিয়ে দিয়েছে যে, এরকম ভাড়া করা উড়োজাহাজ দিয়ে এবার হজ ফ্লাইট চালানো যাবে না। ফলে বিপদে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেছেন, আগেই আমরা উড়োজাহাজগুলো ভাড়া করে ফেলেছি। কিন্তু হঠাৎ করে তাদের এই সিদ্ধান্তে আমরা বেশ বেকায়দায় পড়েছি।

তিনি জানান, বিমানের ফ্লাইট বাড়িয়ে তারা এখন এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভাড়া করা ফ্লাইট পরিচালনা না করতে পারলেও তাদেরকে বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী ঠিকই টাকা পরিশোধ করতে হবে বিমান বাংলাদেশকে। আর সেই টাকা মুলত হাজিদের পকেট থেকেই আদায় করে দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিবেশি দেশ ভারতসহ অন্যান্য দেশের মতো থার্ড পার্টিকে হজযাত্রী পরিবহনের সুযোগ দেওয়া হলে বিমান ভাড়াও কম পড়তো। হাজিদের ভোগান্তিও কমে আসতো বলে মনে করেন হাব নেতারা।

হজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে শুধুমাত্র নিজস্ব বিমান দিয়ে হজের এই মৌসুমে ফ্লাইট পরিচালনা করাটা বেশ কঠিন। হজের সময় এর আগে শিডিউল বিপর্যয়ের ঘটনাও ঘটেছে। প্রতিবছর হজের সময় যাত্রী সঙ্কটের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়ে যায়। আবার শেষের দিকে অতিরিক্ত যাত্রীর চাপ পড়ে বিমানের ওপর। গতবছর এরকম বেশ কিছু ফ্লাইট বাতিল করার পর, হজের ঠিক আগে আগে অতিরিক্ত ২৮টি বিমান স্লট নিতে হয়েছিল বিমান বাংলাদেশকে।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলছেন, এ বছর সৌদি সরকার জানিয়ে দিয়েছে, নির্ধারিত হজ স্লটের বাইরে অতিরিক্ত কোনও স্লট পাওয়া যাবে না। ফলে কেউ যদি নির্ধারিত ফ্লাইটে টিকেট কেটেও না আসেন, তার হয়তো পরে হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এসব অনিশ্চয়তার কারণে এখনো বিমানের বেশ কিছু আসন ফাঁকা পড়ে রয়েছে। বিমান বলছে, আগেভাগে টিকেট সংগ্রহের জন্য তাগাদা দেয়া হলেও, পুরোপুরি নিশ্চিত না হয়ে টিকেট কিনতে চায়না অনেক এজেন্সি।

সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং হজযাত্রীদের পুরো খরচ অনলাইনে পরিশোধ করে আগেই হাজীদের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে। এর অংশ হিসেবে সৌদি আরবের বাসা-ভাড়া, খাবার বা যাতায়াতসহ সেখানকার পুরো খরচটি অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিতে হচ্ছে এজেন্সিগুলোকে।

এ বছর ৫২৮টি এজেন্সিকে হজ যাত্রী পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, অনলাইন জটিলতার কারণে এটি করতে গিয়ে সমস্যায় পড়েছে এজেন্সিগুলো।

এজেন্সির কর্মকর্তারা বলছেন, হজের ক্ষেত্রে সৌদি আরবের আইন ও বাংলাদেশের আইন সমন্বয় করে তাদেরকে কাজ করতে হয়। এর ফলে, এজেন্সিগুলো অনাপত্তিপত্র হাতে পাচ্ছে না, যে কারণে তারা হাজীদেরকেও তাদের যাওয়ার ব্যাপারে দিন তারিখ জানিয়ে নিশ্চিত করতে পারছেন না।

জানা গেছে, এখন পর্যন্ত অল্পকিছু হজ যাত্রীর জন্যে সৌদি সরকারের অনাপত্তি সংগ্রহ করা হয়েছে। অথচ প্রথম হজ ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব এম শাহাদত হোসাইন তসলিম বলছেন, তাক্ষণিকভাবে সৌদি আরবের অনেক আইন পরিবর্তন হয়েছে, যার সঙ্গে তাল মেলানো কঠিন। শুধু আমাদের এজেন্সিগুলোই নয়, ধর্ম মন্ত্রণালয়কেও এরকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তারপরেও আমরা সাধ্যমত চেষ্টা করছি, যাতে এই সমস্যাটি কাটিয়ে প্রত্যেকের হজ যাত্রা নিশ্চিত করা যায়।

Previous Post

ট্রাম্পের সফর ঘিরে লন্ডনে বিক্ষোভ

Next Post

ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।