Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়
Share the News


বার্তা৭১ ডটকমঃ করোনাভাইরাস আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে, তারপর থেকে সঙ্কটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

অস্ত্রোপচারের আগেই তার দেহে সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আনন্দবাজার পত্রিকা জানায়, রোববার রাতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন ৮৪ বছর বয়সী প্রণব, এ সময় মাথায় আঘাত পান তিনি। আঘাতে রক্তপাতের ঘটনা না ঘটলেও পরদিন সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়, বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল তার।

এরপর চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে ভর্তি হন তিনি। এমআরআই স্ক্যানে মাথার ভিতরে জমাট বাঁধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে, যা আঘাতের ফলেই হয়েছে বলে চিকিৎসকদের মত। এরপর জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই তার কোভিড-১৯ ধরা পড়ে। তারপরও সোমবার রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই ভেন্টিলেশনে আছেন ডায়াবেটিকসের রোগী প্রণব মুখোপাধ্যায়।

তার পরিস্থিতির ওপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে রিসার্চ এন্ড রেফারেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন, অবস্থা সঙ্কটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব পরবর্তী ৯৬ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে।

তার পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ আসায় চাপের মধ্যেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন তারা।

গত এক সপ্তাহে যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন সোমবার নিজের একই টুইটে পূর্বসতর্কতা হিসেবে তাদের আইসোলেশনে থাকার ও কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানিয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রত্ন’ পাওয়া এই রাজনীতিক।

ইতোমধ্যে তার সুস্থতা কামনা করে বহু লোক টুইট করেছেন। তাদের মধ্যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের রাহুল গান্ধীর মতো অনেকে রয়েছেন।

Previous Post

বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তি প্রত্যাখ্যান করে বঙ্গমাতা রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছেন: প্রধানমন্ত্রী

Next Post

বাতিল হচ্ছে এবারের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা

Barta71.com

Barta71.com

Next Post
বাতিল হচ্ছে এবারের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা

বাতিল হচ্ছে এবারের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

কুষ্টিয়ায় বাড়ছে হামের সংক্রমণ : হাসপাতালে ভর্তি ৬৩ শিশু

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

কুষ্টিয়ায় বাড়ছে হামের সংক্রমণ : হাসপাতালে ভর্তি ৬৩ শিশু

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।