
বার্তা৭১ ডটকমঃ রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকা থেকে কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অবিস্ফোরিত ওই বোমাগুলো উদ্ধার করে পুলিশ। তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যে কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল।









