
সরকারের দুঃশাসন ও দুর্নীতির প্রতিবাদে বিএনপিসহ ১৮ দলীয় জোটের উদ্যোগে রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় এই বিক্ষোভ সমাবেশ
বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবেন।








