Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের শুভ সূচনা

Barta71.com by Barta71.com
in খেলা
0
অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের শুভ সূচনা
Share the News


বার্তা৭১ ডটকমঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম অসিদের বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইগাররা।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ৩.৩ ওভারে দলীয় ১৫ রানে জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ৯ বলে মাত্র ২ রান করে করেন এ ওপেনার। এরপর জাম্পার বলে আউট হন আরেক ওপেনার নাঈম শেখ। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৩০ রান করেন তিনি।

৭ম ওভারে দলীয় ৩৭ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন দুই সিনিয়র ক্রিকেটার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান।৩১ বলে ৩৬ রান তোলা এই জুটি ভাঙে মাহমুদউল্লাহর বিদায়ে। ১৩তম ওভারে হ্যাজেলউডের বলে ম্যাট হেনরিকসের তালুবন্দি হন ২০ বলে ১ ছক্কায় ২০ রান করা মাহমুদউল্লাহ।

এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন নুরুল হাসান সোহান।তবে তিনি টাইমিংই করতে পারেননি অ্যান্ড্রু টাইয়ের বলে। ব্যাকওয়ার্ড পয়েন্টে শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে ফেরার আগে ৪ বলে করেন ৩ রান। এরপর জশ হ্যাজলউডের বলে আউট হন সাকিব। আউট হওয়ার আগে তিনটি চারের সাহায্যে ৩৩ বলে ৩৬ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সবশেষ ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে স্বাগতিক বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের প্রথম বলেই আঘাত হানেন মেহেদী হাসান। টার্ন করবেন ভেবে খেলেছিলেন ওপেনার অ্যালেক্স ক্যারি, তবে রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে বোল্ড হয়ে যান তিনি।

মেহেদীর পর আঘাত হানেন নাসুম আহমেদ।আউট করেন জশ ফিলিপকে। স্টাম্পিংয়ের ক্ষেত্রে টিভি আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষাই করেননি ফিলিপ। এরপর সাকিবের শিকার হন ময়জেস হেনরিকস। সাকিবের ধীরগতির ফুললেংথের বলটা সুইপের চেষ্টা করেছিলেন হেনরিকস কিন্তু সফল হননি, বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

২.১ ওভার তথা ১৩ বলে দলীয় ১১ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ।চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন।

এরপর নাসুম আহমেদের তৃতীয় শিকার হন অ্যাস্টন অ্যাগার। তার বিদায়ের মধ্য দিয়ে ১৩.২ ওভারে ৭১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।অ্যাগারের পর আবারো আঘাত হানেন নাসুম।তার চতুর্থ শিকার হয়ে সাজরে ফিরেন মিশেল মার্শ। এরপর ১৯তম ওভারে জোড়া আঘাত হানেন শরীফুল।প্রথমে অ্যান্ড্রু টাই, এরপর অ্যাডাম জাম্পা ফেরান তিনি।সবশেষ ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করে অস্ট্রেলিয়া।

Previous Post

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

পেন্টাগনের কাছে গোলাগুলি, পুলিশ অফিসার নিহত

Barta71.com

Barta71.com

Next Post
পেন্টাগনের কাছে গোলাগুলি, পুলিশ অফিসার নিহত

পেন্টাগনের কাছে গোলাগুলি, পুলিশ অফিসার নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।