
বার্তা৭১ ডটকমঃ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে খুব শিগগিরই বাংলাদেশে প্রায় ৫০ লাখ টিকা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
বুধবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে মেডিক্যাল সামগ্রী বিতরণকালে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মিলার বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে থাকবে। বাংলাদেশের টিকা কর্মসূচি যাতে অব্যাহত থাকে, সে বিষয়েও সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।











