
বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে রাজধানীর শাহবাগের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
তিনি বলেন, ২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল। এদিন রিজভী-দুলু আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।










