Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home রাজনীতি

আওয়ামী লীগ ৩ দিনে গাইবান্ধায় ৯, জেলা পরিষদে ৩৬৫ মনোনয়ন ফরম বিক্রি করেছে

Barta71.com by Barta71.com
in রাজনীতি
0
আওয়ামী লীগ ৩ দিনে গাইবান্ধায় ৯, জেলা পরিষদে ৩৬৫ মনোনয়ন ফরম বিক্রি করেছে
Share the News


সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নয়জন। এরমধ্যে রোববার মনোনয়ন বিক্রির প্রথম দিনে চারজন ও সোমবার দুইজন এবং আজ মঙ্গলবার তৃতীয় দিনে আরও তিনজন ক্ষমতাসীন দলের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে তৃতীয় দিনে ১০৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তৃতীয় দিন শেষে ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ৩৬৫ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর বলছে, মনোনয়ন ফরম বিতরণের প্রথমদিনে (রোববার) গাইবান্ধা-৫ আসনে ৪টি এবং ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রথম দিনে ১৪৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

দ্বিতীয় দিনে (সোমবার) গাইবান্ধা-৫ আসনে ২টি এবং জেলা পরিষদে আরও ১১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

তৃতীয় দিনে (মঙ্গলবার) গাইবান্ধা-৫ আসনের জন্য ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। জেলা পরিষদের জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে ১০৭টি।

মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসবের আমেজ দেখা গেছে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে৷ নেতাকর্মীরা দলে দলে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন। দলীয় ফরম সংগ্রহ করে দলবন্ধ হয়ে ছবি তুলছেন।

সোমবার ও মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করেও মনোনয়ন প্রত্যাশী ও তাদের অনুসারীরা ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় করেন।

আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপনির্বাচন আগামী ১২ অক্টোবর এবং ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর দুদিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এই সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে।

দেশের তিনটি পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৩ আগস্ট কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর।

এর আগে গত ১৭ এপ্রিল দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার।

Previous Post

রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদী

Next Post

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা বজায়ে একমত শেখ হাসিনা-মোদি

Barta71.com

Barta71.com

Next Post
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা বজায়ে একমত শেখ হাসিনা-মোদি

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা বজায়ে একমত শেখ হাসিনা-মোদি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।