Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

১১ই ফেব্রুয়ারি একযোগে ৬৪ জেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
মহান স্বাধীনতা দিবসে আ.লীগের কর্মসূচি
Share the News

নিজস্ব প্রতিবেদক :

সরকারবিরোধী আন্দোলনে ব্যস্ত জাতীয়তাবাদী দল বিএনপি। তার বিপরীতে অবস্থান নিয়ে “শান্তি সমাবেশে” কর্মীদের সক্রিয় রেখেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবার যেন সেই সমাবেশে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। এক দিনেই, একই সময়ে ৬৪ জেলাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সারাদেশ “শান্তি সমাবেশ” করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের এক অভ্যন্তরীণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশের প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে এক যোগে “বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে” “শান্তি সমাবেশ” করবে ক্ষমতাসীন দলটি।

জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের বিভিন্ন জেলায় গিয়ে সমাবেশে অংশ নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ।

সূত্র জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে জেলা ও উপজেলা ভাগ করে দেয়া হয়েছে।

ওই সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের চলমান শান্তি সমাবেশ আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। তারই ধারাবাহিকতায় আগামী ১১ তারিখ (ফেব্রুয়ারি) সাবাদেশের প্রতিটি ইউনিয়নে আমরা শান্তি সমাবেশ করছি।

তিনি জানান, কেন্দ্রীয় নেতারা একেকজন একেক জায়গায় দায়িত্ব পালন করবেন।

অপর এক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হলেও তিনি শান্তি সমাবেশে থাকবেন খুলনায়। জয়পুরহাটে যাচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। যশোরে নেতাকর্মীদের সঙ্গে যোগ দেবেন আরেক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। নিজ জেলা নড়াইলে থাকবেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা, রাজবাড়ী জেলায় থাকবেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

এদিকে গত ১০ জানুয়ারি থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে নামে বিএনপি। দলটির ১০ দফা দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করে আরও কিছু রাজনৈতিক দল। ১০ জানুয়ারির পর আরও কয়েক দফা আন্দোলন করেছে দলটি। সবশেষ গত শনিবার রাজধানীর পল্টন, সিলেট, চট্টগ্রাম ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রংপুর সমাবেশ করে বিএনপি।

এদিকে বিএনপির এসব আন্দোলনের বিপরীতে অবস্থান নিয়ে “শান্তি সমাবেশ” করছে আওয়ামী লীগ। জনগনের জানমাল রক্ষার চেষ্টায়, আগুন সন্ত্রাস, বাসে অগ্নি সংযোগ, দেশে বিদেশে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উস্কানি দেয়ার কারণে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রাজধানীতে এসব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত যোগ দান করছেন। এছাড়াও দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির দিনেই তাদের সমাবেশ পালন করছে। তাদের সঙ্গে যোগ দিচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা অবস্থান নিচ্ছেন নিজ নিজ ওয়ার্ডে।

শনিবার বিএনপি ঘোষিত বিভাগীয় সমাবেশের দিন ঢাকাসহ দেশের প্রতি বিভাগে আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে শান্তি সমাবেশ। এসব সমাবেশে কয়েকজন কেন্দ্রীয় নেতাকেও যোগ দিতে দেখা গেছে।

এবার আগামী ১১ ফেব্রুয়ারি সেই শান্তি সমাবেশ পৌছে যাচ্ছে সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে ।

Previous Post

বিএনপি’র আন্দোলনের টার্গেট ব্যর্থ: ওবায়দুল কাদের

Next Post

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ

Barta71.com

Barta71.com

Next Post
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।