• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Saturday, October 24, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান:প্রধানমন্ত্রী

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান:প্রধানমন্ত্রী
Share the News


মৌলভীবাজার, ১ ডিসেম্বর : মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয়ের মাসের প্রথম দিন শনিবার মৌলভীবাজারে আওয়ামী লীগের জনসভায় তিনি এ আহ্বান জানান। একদিনের সফরে মৌলভীবাজারে এসে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন। জামায়াত-শিবির ছাড়ুন। তাহলে বাংলার মানুষের মনে একটু জায়গা হতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী, যে দলটির ছয়জন নেতা একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, যতই চেষ্টা করেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। জনসভাস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কি যুদ্ধাপরাধীদের বিচার চান? জনতার সমস্বরে ‘হ্যাঁ’ ধ্বনির পর শেখ হাসিনা আবার বলেন, আপনারা হাত তুলে বলেন, আপনারা যুদ্ধাপরাধীদের বিচার চান কিনা? তখন সমবেত সবাই হাত তুলে বলেন, ‘হ্যাঁ’।
ডিসেম্বর মাসে সড়ক অবরোধের কর্মসূচি দেয়ায় বিরোধী দলের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তারা এ মাসে কর্মসূচি দিয়েছে, যে মাসে পরাজিত শক্তিকে (পাকিস্তানি বাহিনী) আমরা আত্মসমর্পণে বাধ্য করেছিলাম। বিরোধীদলীয় নেতা বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের রক্ষায় কর্মসূচি দিয়েছেন। নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। আওয়ামী লীগ বলে আসছে, ওই কর্মসূচি কার্যত যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য।

জনসভায় সিলেটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরে চারদলীয় জোট সরকার সেই ধারাবাহিকতা রক্ষা না করায় তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আছে। আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চেয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।

জনসভার আগে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ভবন, জাতীয় মহিলা সংস্থা ভবন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউট এবং ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৫০ শয্যার হাসপাতাল এবং উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ কলেজের ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেঙের ভিত্তিপ্রস্তর করেন তিনি।

Previous Post

বিএমএতে স্বাচিপ প্যানেলকে বিজয়ী ঘোষণা

Next Post

ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক সিনিয়র সহকারী জজকে গ্রেপ্তার করেছে পুলিশ

Barta71.com

Barta71.com

Next Post
ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক সিনিয়র সহকারী জজকে গ্রেপ্তার করেছে পুলিশ

ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক সিনিয়র সহকারী জজকে গ্রেপ্তার করেছে পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In