
বার্তা৭১ ডটকমঃ আগামী ২৬ মার্চ সোমবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দুতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় ছুটির দিন।
এ উপলক্ষে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, এডুকেশন ইউএসএ, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ দূতাবাসের অন্যান্য অফিস বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তাদের ৫৫৬৬ থেকে ২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে ফোন করার অনুরোধ করা হয়েছে।









