Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

ঘটনাবহুল এক সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

Barta71.com by Barta71.com
in খেলা
0
ঘটনাবহুল এক সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা
Share the News


বার্তা৭১ ডটকমঃ মাঠে কথার লড়াই, বল টেম্পারিং-এর মত ঘটনা-দূর্ঘটনা আলোচিত-সমালোচিত চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে চতুর্থ টেস্টে অসিদের ৪৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো প্রোটিয়ারা।

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়লো দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি দেশের মাটিতে ৪৮ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো ডু-প্লেসিস-ডি ভিলিয়ার্সরা।

১৯৭০ সালে সর্বশেষ দেশের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিলো দক্ষিণ আফ্রিকা। এরপর দুই দলের মধ্যে সাতটি টেস্ট সিরিজের মধ্যে পাঁচটিতে জয় পায় অস্ট্রেলিয়া। বাকি দুইটি হয় ড্র।

ম্যাচ জয়ের মঞ্চটা সোমবারই তৈরি করে রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সামনে ৬১২ রানের পাহাড় সমান টার্গেট ছুড়ে দেয় প্রোটিয়ারা। সেই লক্ষ্যে ৩ উইকেটে ৮৮ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলো অস্ট্রেলিয়া। তাই ম্যাচ জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ৫২৪ রান প্রয়োজন পড়ে অসিদের। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকার দরকার হয় ৭ উইকেট। এমন সমীকরণ মাথায় রেখে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে দু’দল। দিনের শুরুটা চমৎকারভাবে করেছিলো দক্ষিণ আফ্রিকা। দিনের চতুর্থ বলেই মিচেল মার্শকে ফিরিয়ে দেন প্রোটিয়া পেসার ভারনন ফিলান্ডার। ৭ রান নিয়ে খেলতে নেমে সেখানেই থেমেছেন মার্শ।

২৩ রান নিয়ে শুরু করা পিটার হ্যান্ডসকম্বও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। মাত্র ১ রান করে তিনিও ফিলান্ডারের শিকার হন। দিনের শুরুতেই ২ উইকেট তুলে নিয়ে জ্বলে উঠার ইঙ্গিত দেন ফিলান্ডার।

এরপর অস্ট্রেলিয়ার বাকী ৫ উইকেটের মধ্যে দ্রুতই বাকী ৪টি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১১৯ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। মঙ্গলবার মাত্র ১৬ দশমিক ৪ ওভার ব্যাট করে মাত্র ৩১ রান যোগ করতে সমর্থ হয় অসিরা। চার নম্বরে নামা হ্যান্ডসকম্ব আউট হলে পরের দিকে আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। মিচেল মার্শ শুন্য, অধিনায়ক-উইকেটরক্ষক টিম পাইন ৭, প্যাট কামিন্স ১, নাথান লিঁও ৯ ও চাঁদ শ্রেয়াস শুন্য রান করেন। ৯ রানে অপরাজিত থাকেন জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকার ফিলান্ডার প্রথম ইনিংসে ৩০ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। পুরো সিরিজে ৪৪৩ রানে ২৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। টেস্ট সিরিজে শুরুতে ২২ গজে দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদার সাথে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারের সাথে বাদানুবাদেও পর ধাক্কা-ধাক্কি। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান রাবাদা। এমন উত্তেজনাকর অবস্থায় বল টেম্পারিং-এ ঘটনা ঘটায় অস্ট্রেলিয়া।

কেপটাউনে সিরিজের তৃতীয় ম্যাচে বল টেম্পারিং করে নিজ দেশের বোর্ড কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পান স্মিথ-ওয়ার্নার। বল টেম্পারিং করা তরুন ব্যাটসম্যান ক্যামেরুন ব্যানক্রফট নিষিদ্ধ হন নয় মাসের জন্য। সিরিজে তৃতীয় ম্যাচে বল টেম্পারিং-এর জন্য ক্রিকেট বিশ্বের দুয়োধ্বনি শোনার পরও মানসিকভাবে শক্ত থেকে মাঠের লড়াইয়ে শামিল হয়েছিলো অস্ট্রেলিয়া। ঘটনাবহুল এক সিরিজ তো শেষ করতে পারলো অস্ট্রেলিয়া।

Previous Post

নিখোঁজ আইনজীবীর ‘রক্তমাখা’ শার্ট উদ্ধার!

Next Post

সাংবাদিকরা ক্ষুব্ধ, ‘ফেক নিউজ’ নির্দেশিকা বাতিল

Barta71.com

Barta71.com

Next Post
সাংবাদিকরা ক্ষুব্ধ, ‘ফেক নিউজ’ নির্দেশিকা বাতিল

সাংবাদিকরা ক্ষুব্ধ, 'ফেক নিউজ' নির্দেশিকা বাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।