Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

ভারতীয় নাগরিক রোখসানার স্বামীকে আটক করেছে পুলিশ

Barta71.com by Barta71.com
in আইন ও অপরাধ
0
ভারতীয় নাগরিক রোখসানার স্বামীকে আটক করেছে পুলিশ
Share the News


বার্তা৭১ ডটকমঃ ভারতীয় নাগরিক রোখসানা আকতারের স্বামী আবদুল হককে আটক করেছে সরকারি রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আটক করেছে পুলিশ।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবদুল গতকাল রাত থেকে থানায় আটক আছেন। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তস্বত্বা স্ত্রীকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফেলে যাওয়ার কথা স্বীকার করেছেন আবদুল।

গত সোমবার রোখসানার স্বামী আবদুল হক রাজধানী ঢাকার আজিমপুরের বাসা থেকে স্ত্রী ও বোনকে সঙ্গে নিয়ে প্রথমে একজন চিকিৎসকের কাছে যান। এরপর রোখসানাকে কমলাপুর রেলস্টেশনে রেখে বোনকে নিয়ে উধাও হয়ে যান। পরে কমলাপুরে রেলওয়ে স্টেশনের শৌচাগারে সন্তান জন্ম দেন রোখসানা। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে রোখসানা জানান, দেড় বছর আগে ভারতে তাঁদের বিয়ে হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে আবদুল আসবাবপত্রের দোকানে কাজ করতেন। বিয়ের আগে আবদুল রোখসানার বাড়িতে আসবাবপত্র মেরামতের কাজ করতে যান। সেখান থেকেই তাঁদের পরিচয়। তিন মাস প্রেম করার পর পারিবারিকভাবেই বিয়ে হয়। বাংলাদেশে আসার পর রোখসানার ভারতীয় পাসপোর্ট আবদুলের কাছেই ছিল। রোখসানার কাছে আবদুলের কোনো ছবি নেই, এমনকি কোনো ফোন নম্বরও নেই।

রোখসানা জানান, তার ননদের নাম নিলু। ননদের স্বামীর নাম সোলেমান। আজিমপুর কবরস্থানের কাছেই ননদের বাসা। ঘটনার দিন ননদের বাসা থেকেই ননদ এবং স্বামী আবদুলের সঙ্গে তিনি বের হন।

রোখসানার দেওয়া তথ্য অনুসারে আজিমপুর কবরস্থান থেকে ননদের স্বামী সোলেমানের খোঁজ পাওয়া যায়। সোলেমান জানান, তাঁর স্ত্রী (রোখসানার ননদ) বাসায়। তবে রোখসানার স্বামী আবদুল কোথায় তা তিনি জানেন না।

সোলেমান জানান, পাঁচ-ছয় বছর আগে আবদুল চট্টগ্রামে এক বিয়ে করেন। সেই ঘরে তাঁর কোনো সন্তান নেই। তারপর আবদুল ভারতের বেঙ্গালুরু যান এবং সেখানে বিয়ে করেন। ১০ থেকে ১২ দিন আগে দ্বিতীয় স্ত্রী রোখসানাকে নিয়ে বাংলাদেশে আসেন।

রোখসানার সন্তান বর্তমানে ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু)।

হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জল হোসেন জানান, মাত্র ১ কেজি ৭০০ গ্রাম ওজন নিয়ে নবজাতকের জন্ম হয়েছে। জন্ডিসসহ কিছু জটিলতা দেখা দিয়েছে। প্রথম দিকে নল দিয়ে খাবার দিলেও এখন খাবার বন্ধ আছে। এই মুহূর্তে এ নবজাতককে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

Previous Post

ব্যাংক পরিচালকেরা চাপে

Next Post

‘অক্টোবরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’

Barta71.com

Barta71.com

Next Post
‘অক্টোবরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’

‘অক্টোবরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।