Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home রাজনীতি

র‌্যাব-পুলিশ ব্যারাকে রেখে রাস্তায় নেমে দেখুন: সরকারকে মঈন খান

Barta71.com by Barta71.com
in রাজনীতি
0
র‌্যাব-পুলিশ ব্যারাকে রেখে রাস্তায় নেমে দেখুন: সরকারকে মঈন খান
Share the News


বার্তা৭১ ডটকমঃ২০০৮ সালের মতো একটি পাতানো নির্বাচন করে সরকার বিএনপিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে রাখার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দল মঈন খান।

তিনি বলেন, অনেকে বলে সরকার নাকি ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন করতে চায়। আমি বলছি তারা ২০১৪ সালের মতো নির্বাচন নয়, ২০০৮ সালের মতো পাতানো নির্বাচন করে বিএনপিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে রাখতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন সরকার তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, চুপ থাকার সময় শেষ। আমাদের ওপর যেমন অত্যাচারের খড়গ নেমে এসেছে আপনাদের উপরও তা আসবে। চুপ থাকলে বাঁচতে পারবেন না। কথা বলতে হবে। প্রতিবাদ জানাতে হবে। দেশে যেটা চলছে সেটা জঙ্গল আইন। শুধু মানবধিকার নয়, মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, আবাসন, চিকিৎসা- মৌলিক অধিকার। বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। তিনি যদি চিকিৎসা চান সেটা মৌলিক অধিকার। সরকার সেটা তাকে না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে।

তিনি বলেন, সরকারের নেতারা ঠাট্টা করে বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে জানে না। আমিও সেটা স্বীকার করি। আমরা আওয়ামী লীগের মতো লগি বৈঠার আন্দোলন করতে জানি না। গণতান্ত্রিক আন্দোলন করে আমরা সরকারকে বিদায় করবো। আমি একটি ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন পুলিশ, র‌্যাব, নৌবাহিনীকে ব্যারাকে রেখে রাস্তায় নামুন। আমরাও নামবো। দেখি কে জেতে, আর কে পরাজিত হয়। লাঠি দিয়ে শাপ মারার মতো মানুষ হত্যা করা আন্দোলন নয়।

মঈন খান আরো বলেন, মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। এ সরকার দেশে এবং বিদেশে অনেককে বোকা বানিয়ে রেখেছে। কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। দেশের মানুষ ঘাশ খায় না। মানুষ জানে কোনটি সত্য, কোনটি গল্প।

বিএনপির চেয়ারপারসনের ব্রিটিশ আইনী পরামর্শক লর্ড কার্লাইলের বিষয়ে তিনি বলেন, তাকে দিল্লী থেকে ব্রিটেনে ফেরত যেতে বলা হয়েছে। ভারতে আসতে দিলো না দিলো তা নিয়ে আমি বলবো না। এটা ভারত সরকারের বিষয়। কিন্তু তিনি বাংলাদেশ আসতে পারলো না কেন? প্রশ্নটি আজকে সরকারকে করতে চাই। একজন মানুষের আইনি অধিকার পাওয়ার অধিকার আছে। মানুষের অধিকারের আইন পার্লামেন্টে পাশ হয় না। আইনি অধিকার জন্মগত অধিকার। বেগম খালেদা জিয়া সে অধিকার থেকে বঞ্চিত।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে আইনি অধিকার থেকে বঞ্চিত করে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। কেউ যদি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে তা ভেবে থাকে তাহলে তা ভুল।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

Previous Post

দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করব : সিইসি

Next Post

গাড়িতে হামলা, আ. লীগকে অলি আহমদের ধন্যবাদ

Barta71.com

Barta71.com

Next Post
গাড়িতে হামলা, আ. লীগকে অলি আহমদের ধন্যবাদ

গাড়িতে হামলা, আ. লীগকে অলি আহমদের ধন্যবাদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।