• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Monday, November 2, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : আইজিপি

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : আইজিপি
Share the News


বার্তা৭১ ডটকমঃ পুলিশের প্রতি মানুষের অনেক প্রত্যাশা বেড়েছে, মানুষের সাথে কোনো মতেই খারাপ ব্যবহার করা যাবে না। তোমার ব্যবহারের উপর নির্ভর করে পুরো বাহিনীর সম্মান। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএমপিতে কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের‍ উদ্দেশ্যে একথা বলেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।

রবিবার (১৫ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপিতে কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের কল্যাণ ও জনসাধারণের সাথে আচরণবিধি সম্পর্কিত আলোচনায় এমন নির্দেশনা দেন আইজিপি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, দুই লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কনস্টেবলদের, এরপর এএসআই ও এসআইদের বড় একটি সংখ্যা রয়েছে। এই বড় অংশের সবাই ঠিক থাকলে বাহিনীও ঠিক থাকবে। কনস্টেবলদের উদ্দেশ্যে আইজিপি বলেন, তুমি বাহিনীর কনিষ্ঠ সদস্য হলেও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত ১০ বছরে প্রধানমন্ত্রীর বদৌলতে পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। তোমরা যত বেশি ভালো কাজ করবে, তত ভালো থাকবে।

তিনি বলেন, আমরা যা কিছু করি দেশের জন্য করি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে আমরা রাষ্ট্র, সমাজ, ব্যবসা ও বিদেশী বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে পেরেছি বলেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে আমাদের মাথাপিছু আয় ৫৪৬ ডলার থেকে ২০১৪ ডলারে উন্নীত হয়েছে।

আইজিপি বলেন, মানুষের স্বপ্নের দ্বার উন্মুক্ত। আমরা বিভাগীয় শহরে ৮টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। যেখানে শ্রেষ্ঠ শিক্ষক দিয়ে আমাদের সন্তানদের লেখাপড়া করানো হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হার্টে রিং বসানো, ডায়োলাইসিস ও ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে।

সৎভাবে জীবনযাপনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, সন্তানকে বড় হওয়ার প্রেরণা দেও, তাকে মানুষের মত মানুষ বানাও। যাদের কাছে অবৈধ অর্থ আছে তাদের সন্তান ভালো মানুষ হয় না। আয়ের সাথে সংগতিপূর্ণ ব্যয়ের অভ্যাস তৈরি করলে সৎভাবে জীবনযাপন করা যায়।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, করোনাকালে ভালো কাজ করেছ বলে মানুষ পুলিশকে মাথায় তুলে রেখেছে। করোনার সময়টায় পুলিশের সেবায় সন্তুষ্ট হয়ে নাম না জানা অনেক মানুষ পুলিশ সম্পর্কে পজিটিভ দিক তুলে ধরেছেন। করোনায় আক্রান্ত হয়ে আমাদের ৭৪ জন পুলিশ সদস্য শাহাদতবরণ করেছে। ২০ হাজারেরও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

মাদকের সাথে সম্পর্ক থাকলে কঠোর ব্যবস্থা নেৎয়া হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, আমাদের কোনো সদস্য মাদক খাবে না এবং এর সাথে সম্পৃক্ত হবে না। যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের ছাড় না দিয়ে জেলে পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের আয়না উল্লেখ করে আইজিপি বলেন, তোমরা এখানে কাজ করতে পেরে গর্ববোধ করতে পারো। তোমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করে মানুষের সম্মান আদায় করতে পারো। এই শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করেন। পুলিশের কাজ সকলের সন্তুষ্টি অর্জন করে কাজ করা। সর্বক্ষেত্রে শক্তি ব্যবহার না করে মাথার বুদ্ধি ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে আমরা এই চাকরিটা গর্বের সাথে করতে চাই, মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে চাই আমি পুলিশ। আমাদের কাজের জন্য মানুষ আমাদের সম্মান করবে।

অন্যদিকে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমাদের উপরে মানুষের যে আস্থা ও বিশ্বাস আছে, তা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা কঠোর হয়ে কাজ করবো। কারও দুস্কর্মের ফলে পুলিশ বাহিনীর ইজ্জত ও সম্মান নষ্ট হবে এটা আমরা কখনও হতে দিবো না।

কমিশনার আরো বলেন, করোনায় ডিএমপির ২৪ জন পুলিশ সদস্য আত্মাহুতি দিয়েছেন। আইজিপি স্যারের দিক নির্দেশনায় কোভিড চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল ভাড়াসহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা সেবা বৃদ্ধি করা হয়েছে। সিনিয়র অফিসারদের দিয়ে নিয়মিত করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর রাখা হচ্ছে। করোনা সংক্রমণরোধে ডিএমপির প্রত্যেক সদস্যকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঔষধ সরবরাহ করা হয়েছে।

এর আগে কনস্টেবল, নায়েক ও এএসআইদের মধ্য থেকে বেশ কয়েকজন সদস্য আইজিপি মহোদয়ের নিকট বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত ও সমস্যা তুলে ধরে।

Previous Post

রাজধানীতে বাসে আগুন: ১৬ মামলায় গ্রেফতার ৪৭

Next Post

আপত্তিকর ভিডিও : ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ

Barta71.com

Barta71.com

Next Post

আপত্তিকর ভিডিও : ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In