Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে
Share the News


বার্তা ৭১ ডটকমঃ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৪৬ জন।

এ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুইটি প্যানেল রয়েছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী জাতীয় প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক। আর সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

এছাড়া মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সদস্য পদে লড়ছেন শাহনাজ সিদ্দিকী সোমা, আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (আহমেদ মুফদি), রেজানুর রহমান এবং সলিমউল্লাহ সেলিম।

সবুজ-ইলিয়াস পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু নির্বাচন করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং মো. গোলাম কিবরিয়া।

স্বতন্ত্র হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বখতিয়ার রানা নির্বাচন করছেন।

সদস্য পদে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ফেরদাউস মোবারক, আবু দারদা যোবায়ের বিন হাবীব, কে এম শহীদুল হক, গাউসুল আজম বিপু, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, শামসুদ্দিন আহমেদ চারু, শামীমা আক্তার দোলা ও সেবীকা রানী। সদস্য পদের নির্বাচনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এই পদে সদস্যরা ১০ প্রার্থীকে নির্বাচিত করবেবেন।

ক্লাবের মোট ভোটার রয়েছেন এক হাজার ১৫১ জন। ভোটের লড়াইয়ে বিজয়ীরা আগামী দুই বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

এদিকে বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ২৩ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম এতে সভাপতিত্ব করেন। সভায় সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ শ্যামল দত্ত পৃথক প্রতিবেদন উপস্থাপন করেন।

Previous Post

করোনায় আরো ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৫

Next Post

জানুয়ারিতে নতুন করে এমপিওভুক্তির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Barta71.com

Barta71.com

Next Post
জানুয়ারিতে নতুন করে এমপিওভুক্তির ঘোষণা শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে নতুন করে এমপিওভুক্তির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।