Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home মতামত

ধর্ম যার যার, উৎসব সবার

Barta71.com by Barta71.com
in মতামত
0
ধর্ম যার যার, উৎসব সবার
Share the News

বার্তা ৭১ ডটকমঃ সব ধর্মের মানুষের সক্রিয় অংশগ্রহণ, সবার সম্মিলিত ত্যাগ, কষ্ট, অশ্রু, রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যাত্রা শুরু করেছিল অসাম্প্রদায়িক পথে। ধর্মনিরপেক্ষতা হয়েছিল অন্যতম রাষ্ট্রনীতি। যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, অংশ নিয়েছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন তারা কি এরকম বাংলাদেশ চেয়েছিলেন?

ধর্মনিরপেক্ষতা নিয়ে এক পক্ষ যখন বাইরে গদগদ ভাব প্রকাশে ব্যস্ত, অন্যপক্ষ, মানে পরাজিত পক্ষ তখন এনিয়ে বিরুদ্ধ-প্রচারণায় বাতাস বিষাক্ত করে চলছিল। মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে তারা নিজ নিজ এলাকা থেকে গা-ঢাকা দিয়ে অন্য এলাকায় গিয়ে মসজিদ-মাদ্রাসায় আশ্রয় নিয়ে প্রচার চালিয়েছে যে, ধর্মনিরপেক্ষতা হলো ধর্মহীনতা। কিছু কিছু বাস্তব কারণে সাধারণ মানুষ ওই প্রচারণায় বিভ্রান্ত হয়েছে। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ১৯৭৫সালের ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়া হয়। পেছনে হাঁটা শুরু হয়। বাংলাদেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়া হয়। সামরিক ডিকটেটর এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশকে আবার কার্যত সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেন।

তারপর বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি ও রাজনীতিতে সাম্প্রদায়িকতা নতুন মাত্রা পেতে থাকে। এখন রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। কেউ নিজেদের ‘ধর্মহীন’ প্রমাণ করতে চায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী ক্ষমতায় থাকলেও রাজনীতিতে ধর্মের ব্যবহার কেবলই বাড়ছে। আওয়ামী লীগও এখন আর ধর্মনিরপেক্ষতার কথা বলে না। ধর্ম নিয়ে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা সন্ত্রাস-জঙ্গিবাদের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষক, তাদের সঙ্গেও আওয়ামী লীগ ‘কৌশলগত’ ঐক্য ও সমঝোতার পথেই চলছে। বাংলাদেশ আবার অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে- এটা অনেকটা কষ্টকল্পনা বলে মনে হয়।

এবার আসা যাক উৎসব প্রসঙ্গে। উৎসবের আভিধানিক অর্থ- আনন্দানুষ্ঠান, ধুমধাম। অর্থাৎ যে সব আনন্দ আয়োজন ধুমধাম করে করা হয় তাকে আমরা উৎসব বলতে পারি। উৎসবকে আনন্দ ও আবেগের বহিঃপ্রকাশ বলেই মনে করা হয়। কারো কাছে বা উৎসব হলো ব্যক্তিগত কিংবা জাতিগত আইডেনটিটি বা পরিচয়চিহ্ন। উৎসব বিভিন্ন রকম হয় বা হতে পারে। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, ঐতিহ্যগত ইত্যাদি ধরনের উৎসবের সঙ্গে আমাদের মোটামুটি পরিচয় আছে। উৎসবের উৎপত্তি মূলত লোক বিশ্বাস এবং ধর্ম বিশ্বাস থেকে। আমাদের দেশে ধর্মীয় বিশ্বাসজনিত উৎসবই ব্যাপকতা লাভ করেছে। ঈদ, পূজা, বড়দিন ইত্যাদি উৎসবের ভিত্তি হলো ধর্মাচার বা ধর্ম। আর পহেলা বৈশাখ উদযাপনকে বলা যায় ধর্ম বিশ্বাস নির্বিশেষে বাঙালির ঐতিহ্যগত সামাজিক উৎসব। মেলা, খেলাধুলা, নৌকা বাইচ, গান-নাচ, যাত্রা- এসব একই সঙ্গে উৎসব এবং সংস্কৃতি। উৎসবতো আসলে সংস্কৃতিরই অংশ। অন্যদিকে রাজনৈতিকভাবে কিছু দিবস আছে যেগুলোর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস – উৎসবমুখর পরিবেশে এগুলো পালনের সঙ্গে ধর্ম বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।

ব্যক্তি থেকে সমষ্টিতে পৌঁছার পথ রচনা করে উৎসব। উৎসবের উদ্দেশ্য হলো সবাইকে এক করা, ভাগ করা নয়। উৎসব সবসময় একটা মিলনের জায়গা তৈরি করে। একা একা উৎসব করা যায় না। উৎসব করতে হলে একত্রিত হতে হয়, মিলিত হতে হয়। উৎসবের সঙ্গে সাজসজ্জা, পোশাক, খাওয়া-দাওয়ার বিষয়গুলো জড়িত। উৎসবস্থলকে দৃষ্টিনন্দন করে সাজানো, নতুন পোশাক পরিধান করা এবং ভালো বা উন্নতমানের খাওয়ার ব্যবস্থা না থাকলে কিসের উৎসব ! ধর্মীয় কিংবা সামাজিক- সব উৎসবেই এগুলো দরকার। শুভেচ্ছা কার্ড ও উপহার বিনিময় করাও উৎসবের অনুষঙ্গ। যেকোনো উৎসব আয়োজনই মানুষে মানুষে নৈকট্য বাড়ায়। আর মানুষ যত কাছাকাছি আসে তত তার মধ্যে শুভবোধের উন্মেষ হয়, মুক্তচিন্তার প্রসার ঘটে। উৎসবের মূল কথা হলো- সংকীর্ণতা পরিহার করতে হবে, উদারতা দেখাতে হবে। উৎসবই প্রকৃতপক্ষে সম্প্রীতির পথ রচনা করে। আমরা কি উৎসবের এই মর্মবাণী উপলব্ধি করে উৎসবে সামিল হই?

তাহলে সম্প্রীতি বিষয়টি কী? সম্প্রীতি শব্দের আভিধানিক অর্থ- সদ্ভাব, সন্তোষ, আহ্লাদ, প্রণয়, আনন্দ। অর্থাৎ মানুষে মানুষে সদ্ভাব থাকাটাই হলো সম্প্রীতি। এক সময় আমরা সম্প্রীতির পরিবেশে বসবাস করলেও সাম্প্রতিককালে সম্প্রীতিটা একটু কমে এসেছে বলেই মনে হয়। সম্প্রীতি একজনে হয় না, হয় জনে জনে। কোনো সমাজ বিচ্ছিন্ন একক মানুষের সম্প্রীতির প্রয়োজন হয় না। কিন্তু পরিবারে, সমাজে, রাষ্ট্রে বসবাস করতে গেলে সম্প্রীতি ছাড়া চলে না। মানুষে মানুষে যোগাযোগ, সংযোগ ছাড়া সম্প্রীতি গড়ে ওঠে না। বর্তমান ভোগবাদী সমাজে আত্মস্বার্থপরতা আমাদের এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে আমরা নিজেকে ছাড়া আর কিছু বুঝি না। আত্মীয়-স্বজন, এমন কি বয়স্ক মা-বাবার ক্ষেত্রেই যেখানে কারো কারো সীমাহীন উদাসীনতা, তখন অন্য মানুষের কাছাকাছি হওয়ার সময়-সুযোগ হয় কি করে ! একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার, মাড়িয়ে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা এখন সর্বত্র। আর এর জন্য একধরনের দূরত্ব মানুষে মানুষে তৈরি হচ্ছে। কবি আসাদ চৌধুরীর একটি কবিতার শিরোনাম ‘সম্প্রীতি পালালো কোথায়‘?
সত্যিতো সম্প্রীতি কোথায় পালালো, কীভাবে এবং কেন পালালো- আমরা কি তা গভীর ভাবে ভেবে দেখেছি?

‘সম্প্রীতি’ নামে মাসুদ খানের একটি সুন্দর ছড়া আছে। এখানে ছড়াটি উদ্ধৃত করছি:
পাঁচটি আঙুল পাঁচ রকমের
পাঁচ প্রকারের কৃতি
পাঁচ ধরনের ধর্ম তাদের
পাঁচটি সংস্কৃতি।
মিলেমিশে ফুটে থাকে
হাতের পাঞ্জাদেশে
কাজের সময় ঐক্যবদ্ধ
ধর্ম নির্বিশেষে।
একটি আঙুল আঘাত পেলে
অন্য আঙুল এগিয়ে যায়
সমদুঃখে সমব্যথায়
দরদভরা হাত বোলায়।
হোক না আঙুল নানা রকম
কেউ পিছে কেউ আগে
ভাতটা খেতে গেলে কিন্তু
পাঁচ আঙুলই লাগে।‘

সংখ্যা দিয়ে, ধর্ম দিয়ে যখন মানুষকে বিবেচনা করা হয়, তখন স্বাভাবিক নিয়মেই মানবিকতাটা গৌন হয়ে পড়ে। আধুনিক গণতন্ত্র সংখ্যাধিক্যের বিষয়টিকে এতটাই গুরুত্বপূর্ণ করে তুলেছে যে সংখ্যায় একজন বেশি হলেই আধিপত্য করার সুযোগ তৈরি হয়। আজ সংখ্যাগুরু আর সংখ্যালঘু নিয়ে পৃথিবী জোড়া যে সংকট তা কি গণতন্ত্রের একটি কুফল? ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়েও আজকাল বড় ধরনের লড়াই শুরু হয়েছে। ফলে ধর্ম এখন শান্তি ও মিলনের উৎস না হয়ে অশান্তি ও বিভেদের ক্ষেত্রে পরিণত হয়েছে। যে দেশে যে ধর্মানুসারীরা সংখ্যায় বেশি সে দেশে তারা সংখ্যালঘুদের পীড়ন করাকে এক রকম অধিকার হিসেবে দেখছে। এর সঙ্গে আবার আছে রাজনীতি, রাজনৈতিক কূটনীতি। মানুষকে মানুষ হিসেবে না দেখার কারণেই সম্প্রীতি নষ্ট হচ্ছে। অন্য দেশের কথা বাদ থাক, আমরা বাংলাদেশেই আমাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখি।

আমাদের দেশে কি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে? এ প্রশ্নের উত্তরে অনেকেই বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা ঠিক যে, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যা বোঝায় তা হয়নি বা হয় না। রক্তাক্ত ভায়োলেন্স না হলেও এখানে এক প্রকার নীরব সন্ত্রাস সব সময় চলে আসছে। এখানে সংখ্যালঘুরা পলায়ণপর মানসিকতার কারণে পাল্টা আক্রমণ করতে পারে না। সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার সংখ্যালঘুদের দিন দিনই সংকুচিত হয়ে আসছে। সংখ্যালঘুদের ওপর নানা ধরনের জুলুম – অত্যাচার ঘটছে। কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাদের জমি-জমা, সম্পদ,ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি হামলার শিকার হচ্ছে, কখনো কখনো বেদখল হয়ে যাচ্ছে। উপাসনালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হিন্দু নারীরা ধর্ষণের শিকার হলে ভয়ভীতি দেখিয়ে আইনের আশ্রয় নেওয়া থেকেও বিরত রাখা হয়। দেশে হিন্দু জনসংখ্যা ক্রমাগত কমছে। অনিরাপদ জীবন ছেড়ে তারা অনিশ্চিত জীবনের পথে পা বাড়াচ্ছেন।

দায়িত্ববান ব্যক্তিদের পক্ষ থেকে সংখ্যালঘুদের উদ্দেশে অনেক সময় পরামর্শ দিয়ে বলা হয় : আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আপনারা এদেশের নাগরিক। এ ধরনের কথা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে নাগরিক অধিকার ও মর্যাদা পাওয়া যে কি কঠিন এটা কেবল ভুক্তভোগীরাই জানেন। হিন্দু বা অন্য সংখ্যাল্প জনগোষ্ঠীর মানুষদের সব সময় মনে করিয়ে দেওয়া হয় যে, এদেশে তার সমান অধিকার নেই। তার জন্য আছে কোটা বা বিশেষ বিবেচনা। এটা একজন মানুষের জন্য কত অসম্মানের তা বুঝতে পারলে সম্প্রীতির পরিবেশ হারিয়ে যেত না। ক্রিকেট দলের একজন সৌম্য সরকার খারাপ খেললে দোষ হয় তার ধর্ম বা ধর্ম বিশ্বাসের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ঠাট্টা-মশকরা করা হয়। এত গ্লানি নিয়ে মাঠে নেমে তার ওপর যে চাপ তৈরি হয়, সেটা তাকে মানসিক ভাবে কতটা দুর্বল করে দেয়, সেটা বোঝার চেষ্টা করা হয় না। অথচ আরবি নামের কেউ খারাপ খেললে তার ধর্ম নিয়ে কোনো কথা হয় না।

বাংলাদেশে প্রথমবারের মতো প্রধান বিচারপতি পদে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিযুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই তাকে ওই পদে দেওয়া হয়েছিল তার যোগ্যতা বিবেচনা করেই। তার নাম সুরেন্দ্র কুমার সিনহা – এজন্য নিশ্চয়ই তাকে প্রধান বিচারপতি করা হয়নি। কিন্তু যেই তার একটি রায় নিয়ে বিতর্ক শুরু হলো, অমনি তার ধর্ম সামনে চলে আসলো । তারপর তো কতকিছু হয়ে গেল। তিনি বিতাড়িত হলেন। কিন্তু একজন মুসলমান প্রধান বিচারপতি সরকারের পছন্দের বাইরে গেলে কি তার ধর্মবিশ্বাস নিয়ে কথা উঠতো?

হিন্দু-মুসলমানের বিরোধ একদিনে তৈরি হয়নি, একটি ঘটনা থেকেও তৈরি হয়নি। এর পটভূমি ও প্রেক্ষাপট রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘ব্যাধি ও প্রতিকার’ শীর্ষক প্রবন্ধে লিখেছেন : ‘আমরা জানি, বাংলাদেশের অনেক স্থানে এক ফরাশে হিন্দু – মুসলমানে বসে না – ঘরে মুসলমান আসিলে জাজিমের এক অংশ তুলিয়া দেওয়া হয়, হুঁকার জল ফেলিয়া দেওয়া হয়’। আবার ‘কালান্তর’ প্রবন্ধে তিনি লিখছেন : হিন্দু – মুসলমানের পার্থক্যটা আমাদের সমাজে আমরা এতই কুশ্রীভাবে বেআব্রু করিয়া রাখিয়াছি যে, কিছুকাল পূর্বে স্বদেশী অভিযানলর দিনে একজন হিন্দু স্বদেশীপ্রচারক এক গ্লাস জল খাইবেন বলিয়া তাঁহার মুসলমান সহযোগীকে দাওয়া হইতে নামিয়া যাইতে বলিতে কিছুমাত্র সংকোচ বোধ করেন নাই।‘

এ সব ধরা-ছোঁয়ার বিষয় এখন আর নেই। কিন্তু পূর্ব পুরুষের মুখে শোনা গল্প এখন নতুন করে বিশ্বাসের মূলে নাড়া দিচ্ছে না, কি করে অস্বীকার করি?

১৯১১ সালের অক্টোবর মাসে এক বক্তৃতায় রবীন্দ্রনাথ বলছেন : ‘হিন্দু-মুসলমানের মধ্যে সকল দিক দিয়া একটা সত্যকার ঐক্য জন্মে নাই বলিয়াই রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে তাহাদিগকে এক করিয়া তুলিবার চেষ্টায় সন্দেহ ও অবিশ্বাসের সূত্রপাত হইল। এই সন্দেহকে অমূলক বলিয়া উড়াইয়া দিলে চলিবে না। আমরা মুসলমামকে যখন আহ্বান করিয়াছি তখন তাহাকে কাজ উদ্ধারের সহায় বলিয়া ডাকিয়াছি, আপন বলিয়া ডাকি নাই। যদি কখনো দেখি তাহাকে কাজের জন্য আর দরকার নাই তবে তাহাকে অনাবশ্যক বলিয়া পিছনে ঠেলিতে আমাদের বাধিবে না – মুসলমান এই সন্দেহটি মনে লইয়া আমাদের ডাকে সাড়া দেয় নাই। আমরা দুই পক্ষ একত্র থাকিলে মোটের উপর লাভের অঙ্ক বেশি হইবে বটে, কিন্তু লাভের অংশ তাহার পক্ষে বেশি হইবে কি না, মুসলমানের সেইটেই বিবেচ্য । অতএব মুসলমানের কথা বলা অসঙ্গত নহে যে আমি যদি পৃথক থাকিয়াই বড় হইতে পারি তবেই তাহাতে আমার লাভ’।

মুসলমানরা যে হিন্দুদের পাশাপাশি থেকেও ক্রমে পৃথক হয়ে গেল তার দায় কি তৎকালীন হিন্দু সমাজপতি ও রাজনৈতিক নেতারদের ওপর চাপানো যায় না? পশ্চিমবঙ্গের গবেষক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য এখানে প্রণিধানযোগ্য। তিনি লিখছেন : ‘আজও পশ্চিমবঙ্গে প্রচারের ধারাটা এমন যে মুসলমানরা পাকিস্তান চাইল বলেই দেশ ভাগ হয়ে গেল। তাদের জানা থাকে না যে, পাকিস্তানের আগে মুসলমানরা চেয়েছিলেন মর্যাদা নিয়ে বাঁচার অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার। সে অধিকার স্বীকার করা হয়নি বলেই, ওঠে পাকিস্তানের দাবি।‘

মানুষের মর্যাদা নিয়ে বাঁচার অধিকার নিশ্চিত না হলে মানুষ ‘আলাদা’বোধ করবেই। যেটা এখন বাংলাদেশের হিন্দুরা করছে।

ধর্ম নিয়ে আজকাল এক ধরনের উন্মাদনা শুরু হয়েছে। মানুষ নিধন করা হচ্ছে ধর্মের নামে। যা মানুষকে বিবেকহীন, মানবিক বোধহীন করে তোলে তাকে কি ধর্ম বলা চলে? ‘আত্মপরিচয় ‘ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন : ‘সকল মানুষেরই আপন ধর্ম বলে একটা জিনিস আছে। কিন্তু সেইটেকেই সে স্পষ্ট করে জানে না। সে জানে আমি খৃস্টান, আমি মুসলমান, আমি বৈষ্ণব, আমি শাক্ত ইত্যাদি। কিন্তু সে নিজেকে যে ধর্মাবলম্বী বলে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত নিশ্চিত আছে সে হয়তো সত্য তা নয় – –যেটা বাইরে থেকে দেখা যায় সেটা আমার সাম্প্রদায়িক ধর্ম। সেই সাধারণ পরিচয়েই লোকসমাজে আমার ধর্মগত পরিচয়। সেটা যেন আমার মাথার উপরকার পাগড়ি’।

রবীন্দ্রনাথের মতে, মানুষের সত্যিকারের ধর্ম হলো: ‘মাথার ভিতরকার মগজ, যেটা অদৃশ্য, যে পরিচয়টি আমার অন্তর্যামীর কাছে ব্যক্ত’।

ভেতরের মগজটাকে ব্যবহার না করে আমরা যত দিন মাথার ওপরটা নিয়ে হৈচৈ-এ মত্ত থাকবো তত দিন আমরা প্রকৃত সম্প্রীতি আমাদের মধ্যে আর ফিরিয়ে আনতে পারবো কি?
লেখকঃ মোঃ রাসেল মজুমদার, সাংবাদিক ও কলামিস্ট

Previous Post

সৌম্য-ইমরুলের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ধবলধোলাই

Next Post

গুগলকে দেড় বিলিয়ন ডলার জরিমানা করল ইইউ

Barta71.com

Barta71.com

Next Post
গুগলকে দেড় বিলিয়ন ডলার জরিমানা করল ইইউ

গুগলকে দেড় বিলিয়ন ডলার জরিমানা করল ইইউ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।