Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home রাজনীতি

বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু

Barta71.com by Barta71.com
in রাজনীতি
0
বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু
Share the News

নিজস্ব প্রতিবেদক,বার্তা৭১ ডটকমঃ বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু হয়েছে আজ বগুড়ার নিভৃত পল্লী বালেন্দা গ্রামে।

শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ার এর আয়োজন করে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি বক্তব্য বলেন, জাতির পিতা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। কৃষককে নিয়ে স্বপ্ন দেখতেন। তাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্পুর্ণ বাংলাদেশের প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একশ’ বিশ বিঘা জমির বিশালায়তনের এই শস্যচিত্রের মাধ্যমে সেটি ফুটে তোলার জন্য পদযাত্রা শুরু হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে অচিরেই গিনেজ বুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য ইতিহাস গড়বে।

তিনি বলেন,শুধু গিনেজ বুকে বঙ্গবন্ধুর নাম লেখা নয়, বাংলাসহ পৃথিবীর বুকে জাতির পিতার নাম যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ্য। তাই এটাই শেষ নয়, এখান থেকে শুরু সামনের দিকে এগিয়ে যাওয়ার। যা সারাবিশ্ব বঙ্গবন্ধুকে নতুন করে দেখবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন,খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের প্রতীকের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতেন শস্যচিত্রের মাধ্যমে তাদের উচিত জবাব দেওয়া হবে।

সভাপতির বক্তব্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য দুই ধরনের ধান বেছে নেওয়া হয়েছে নীল ও সোনালী রং। এই নিভৃত পল্লীর বালেন্দা গ্রামের চল্লিশ একক জমির মাঠ প্রস্তুত করতে একশ’ বিএনসিসি সদস্যের দল অংশ নেন। আজ চারা রোপন করা হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড সৃষ্টি করে উদ্বোধন করা হবে। বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্র হবে এটি। শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রথমবারের মতো গিনেজ বুকে স্থান পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুরোদমে চারা রোপন কাজ চলছে। ধাপে ধাপে এটি পর্যবেক্ষণ করে সঠিক বিন্যাস নিশ্চিত হবে। আর তখনি শস্যচিত্রে ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, সাংসদ তানভীর শাকিল জয়সহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলা নেতাকর্মীসহ অনেকেই।

Previous Post

জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে ভ্যাকসিন

Next Post

তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

Barta71.com

Barta71.com

Next Post
তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

কুষ্টিয়ায় বাড়ছে হামের সংক্রমণ : হাসপাতালে ভর্তি ৬৩ শিশু

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যিনি ৫ই আগস্ট পরবর্তী সময়ে ডিজিটাল ও আন্তর্জাতিক অঙ্গনে দলের ভাবমূর্তি রক্ষায় নেতৃত্ব দিচ্ছেন।

সংকটকালের অতন্দ্র প্রহরী: শেখ ফজলে শামস পরশ ও এক অপরাজেয় আদর্শের পুনরুত্থান

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

কুষ্টিয়ায় বাড়ছে হামের সংক্রমণ : হাসপাতালে ভর্তি ৬৩ শিশু

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।