Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয়ের কোনো কারণ নেই : স্বাস্থ্যমন্ত্রী

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয়ের কোনো কারণ নেই : স্বাস্থ্যমন্ত্রী
Share the News


বার্তা৭১ ডটকমঃ করোনাভাইরাস মহামারির পাশাপাশি ভারতে আতঙ্ক ছড়ানো নতুন রোগ ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বাংলাদেশে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিকে প্রতিষেধক ওষুধ উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে। একইসঙ্গে এই রোগের উপযুক্ত চিকিৎসায় করণীয় কী হবে সে বিষয়েও সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের ভারতীয় নতুন ভ্যারিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও দেশে চলে এসেছে বলে জানা গেছে। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসও আমাদের মোকাবিলা করতে হবে। তবে এই মুহূর্তে খুব বেশি ভয়ের কারণ নেই। এখন পর্যন্ত ভাইরাসটি দেশে ছড়িয়ে পড়েনি।

টিকা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ৫ম বর্ষে অধ্যয়ন করছে প্রথম অবস্থায় তাদের টিকা দেওয়া হচ্ছে। কারণ, এই মেডিকেল শিক্ষার্থীরা কোভিড রোগীদের সঙ্গে কাজ করছে এবং আগামীতেও করবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে এদের আগে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।

দেশেই টিকা উৎপাদন কাজ শুরু করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী দেশেই টিকা উৎপাদনে নির্দেশনা দিয়েছেন। সবপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ওষুধ উৎপাদনের মতো করে শিগগির দেশে টিকা উৎপাদন কাজ শুরু হবে। ওষুধের মতো দেশের চাহিদা মিটিয়ে এই টিকা আগামীতে বিদেশেও রফতানি করা সম্ভব হবে।

টিকা আমদানিতে চীন, রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। একই সাথে আমেরিকা, যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা এগিয়ে গেছে। আশা করা যাচ্ছে, দেশে টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুর সোয়া ১২টায় ঢামেক ছাত্রী অনন্যা ছালাম সমতাকে টিকা প্রয়োগ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর শাহীন আহমেদ ও নিয়ামুল হক নামের দুজনকে টিকা দেওয়া হয়।

Previous Post

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

Next Post

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।