
বার্তা৭১ ডটকমঃ আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটি ও বর্তমান আহ্বায়ক কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন বিলুপ্ত কমিটির নায়েবে আমীর ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।
রিববার (৩০ মে) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিশেষ ঘোষণায় মধুপুরের পীর তার এ সিদ্ধান্তের কথা জানান। সোমবার (৩১ মে) বিকালে মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঘোষণাপত্রে তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতিও আমার কোনো সমর্থন নেই। এই কমিটিকে আমি বৈধ মনে করি না।









