
বার্তা৭১ ডটকমঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডব সামাল দিতে দেশের সাত জেলায় লকডাউনের বিষয়টির পর্যালোচনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তিনি বলেন, আম চাষিদের অবস্থা বিবেচনা করে সাত জেলার লকডাউন দিতে দেরি হচ্ছে। তবে লকডাউনে দেরি হলে সংকট বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৩১ মে) এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।












