Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
Share the News


বার্তা৭১ ডটকমঃ বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি অনুকূলে এলে স্বাস্থ্যবিধি মেনে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইসাথে ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে এসএসসি ও এইচএসসির পরিকল্পনা নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য আমরা নতুন পরিকল্পনা করেছি। এ জন্য নতুন তিনটি বিষয়ের উপর নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে। আমরা ৩টি নির্বাচিত বিষয়ের উপর পরীক্ষা নিতে চাই।

তিনি আরও বলেন, শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বিষয়ভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটিই কমিয়ে এনে পরীক্ষা গ্রহণ করতে পারব বলে আমরা আশা করছি। সে অনুযায়ী আমরা পরিকল্পনাও গ্রহণ করেছি। এ ক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গতবছর আমরা এসএসসি পরীক্ষা ফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি, সেই একই পদ্ধতি অনুসরণ করে এবছর আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হবে। এছাড়া উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু বিষয়ভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান কিংবা যাদের নৈর্বাচনিক বিষয় হিসেবে গণিত আছে, তাদের এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। কেননা পরবর্তীতে উচ্চতর ক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে, তাদের কথা বিবেচনা করে এটা জরুরি।

ডা. দীপু মনি বলেন, গতবছরের করোনা পরিস্থিতি নিয়ে আমাদের যে অভিজ্ঞতা তাতে দেখেছি, নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির দিকে সংক্রমণের হার অনেক কমে এসেছিল। আর এ বছর যেহেতু টিকা প্রদান শুরু হয়েছে। সারা দেশে এই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপকভাবে রেজিস্ট্রেশন হচ্ছে, টিকাও এখন রয়েছে। কাজেই আমরা আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান করা সম্ভব হবে। তার ফলে এবছরও নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে সংক্রমণের হার হয়তো গতবছরের মতো বা তারও চেয়ে কমিয়ে আনা সম্ভব হবে। এ কারণে আমরা উল্লেখিত বিষয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষামন্ত্রী জানান, যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে এসএসসির ক্ষেত্রে জেএসসি ও অ্যাসাইনমেন্ট এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি, এসএসসি ও অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। আর কারিগরির ক্ষেত্রে নবম ও একাদশ শ্রেণির পরীক্ষাও মূল্যায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Previous Post

২৪ ঘণ্টায় দেশে ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮

Next Post

নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে : প্রধানমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
পদ্মাসেতু নির্মাণে বাধা দেয়া দুর্ভাগ্যজনক: প্রধানমন্ত্রী

নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে : প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।