Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
বিএনপি ধর্ষণকারীরও দল : তথ্যমন্ত্রী
Share the News


বার্তা৭১ ডটকমঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, ‘সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন বেগম খালেদা জিয়া, এটা ভালো!’

সোমবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার টিকা নেয়া প্রসঙ্গে মন্ত্রী এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

ড. হাছান বলেন, ‘আজকে আমরা দেখতে পেলাম, বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। তার দলের নেতারা এই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিলেন আর সেই নেতারাই পরে টিকা নিয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই এবং তিনি যেন টিকা গ্রহণ করে পুরোপুরি সুস্থ থাকেন, করোনা মহামারি থেকে মুক্ত থাকেন, সেটিই আমরা প্রত্যাশা করি, সেটিই আমরা বিধাতার কাছে প্রার্থনা করি।’

‘তবে আপনারা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন, এখন বেগম খালেদা জিয়াসহ সবাই যখন টিকা গ্রহণ করছেন, অতীতে বিভ্রান্তি ছড়ানোর জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত বলে জনগণ মনে করে’ বিএনপি’র উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

‘অ্যাস্ট্রাজেনিকার যে টিকা ইউরোপের মানুষও নিচ্ছে সেই টিকা দেশে আনার সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেটা কোনো কাজ করবে না এমনকি এটা নিলে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা আছে -একথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে’ মনে করিয়ে ড. হাছান বলেন, পরবর্তীতে দেখতে পেলাম তারাই আবার টিকা নিলেন, কেউ কেউ গোপনে আবার কেউ কেউ প্রকাশ্যে। আবার কেউ কেউ বললেন এই টিকা নিয়ে খুব আরামবোধ করছে।

ইতোমধ্যেই বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বেশির ভাগই টিকা গ্রহণ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রথম ডোজ নিয়েছেন, কেউ কেউ দ্বিতীয় ডোজও নিয়েছেন, সরকারের কাছে সেই তালিকা আছে।’

করোনা মহামারি প্রতিরোধে সরকারের কর্মযজ্ঞ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দেশের সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশের ৮০ শতাংশের বেশি মানুষকে টিকা প্রদান করা হবে। আমাদের এই টিকা সব মানুষের জন্য। আমরা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, কর্মীদেরকেও আমরা টিকা দেবো। আর তারা যদি আগে নিতে চান, সে ব্যবস্থাও গ্রহণ করা হবে। দয়া করে মানুষের মধ্যে আর বিভ্রান্তি ছড়াবেন না।’

বিএনপিকে বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘কিভাবে প্রতিদিন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে থাকছে, স্বাস্থ্যসুরক্ষা ও খাদ্য সামগ্রী কিভাবে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে জেলায় এবং সেখান থেকে উপজেলা, ইউনিয়ন হয়ে জনগণের কাছে পৌঁছে দেয়া হচ্ছে, সেটি আপনারা দেখুন। আপনাদের শুধু সমালোচনা করতে দেখতে পাচ্ছি কিন্তু মানুষকে ত্রাণ দিতে আপনাদেরকে দেখা যাচ্ছে না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন।’

করোনা পরিস্থিতির মধ্যে ঈদে বাড়ি যাওয়ার পথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, নিজের, পরিবারের ও আশেপাশের মানুষের সুরক্ষার জন্য এবং সর্বোপরি দেশের সকলের সুরক্ষার জন্য আমাদের প্রত্যেকের নিজের সুরক্ষা প্রয়োজন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

Previous Post

মালদ্বীপের রাষ্ট্রপতিকে ‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

Next Post

কমলো টিকা নেয়ার বয়সসীমা

Barta71.com

Barta71.com

Next Post
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ডিসেম্বরেই পাওয়া যাবে

কমলো টিকা নেয়ার বয়সসীমা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।