Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

পাবনায় নৌকার সমর্থককে গুলি করে হত্যা

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
পাবনায় নৌকার সমর্থককে গুলি করে হত্যা
Share the News


পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে যাওয়ায় শামিম হোসেন (৪০) নামে এক নৌকার সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বতস্ত্র প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের নাজিরপুর হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন নাজিরপুর হাটপাড়ার নুর আলী প্রামাণিকের ছেলে। তিনি হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী।

নিহতের চাচা আবদুল খালেক জানান, তার ভাতিজা শামীম নৌকার পক্ষে ভোট করেছিলো বলেই নীলু চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগীদের দিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর নাজিরপুর হাটপাড়া বাজারে একটি চায়ের দোকানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম ওরফে মধু তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বসে চা পান করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) তরিকুল ইসলাম নিলু খা ও তার ছেলে ইমরান বেশ কিছু লোকজন নিয়ে এসে অতর্কিত গুলি ছোড়ে। গুলিতে শামীম হোসেন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম নীলু আর নৌকার প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। অনেকদিন থেকেই পারিবারিকভাবে তাদের দ্বন্দ্ব চলে আসছে। নির্বাচনে নৌকার পক্ষে কাজ করা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে শামীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (অটোরিকশা মার্কা) তরিকুল ইসলাম খান ও তার ছেলে ইমরান হোসেন সশস্ত্র কর্মীদের নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এ সময় আমার সামনে থাকা কর্মী শামীম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি মাটিতে শুয়ে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার রাতে নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে শামীম গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আসামিদের ধরতে এলাকায় অভিযান চলছে।

পাবনা সদর সার্কেলের এএসপি রোকনুজ্জামান জানান, গুলিবিদ্ধ শামীমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous Post

সিনিয়র সচিব হলেন প্রশাসনের তিন কর্মকর্তা

Next Post

আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী: প্রধানমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী: প্রধানমন্ত্রী

আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।