Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন কাঠামো কেন অবৈধ নয়: হাইকোর্ট

Barta71.com by Barta71.com
in অর্থ ও বাণিজ্য
0
খুলনায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ
Share the News


ব্যাংকারদের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে বাংলদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।

গত ২০ জানুয়ারি বাংলাদেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন-ভাতা প্রদানসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সে প্রজ্ঞাপনে একজন শিক্ষানবিশ ব্যাংকারকে সর্বনিম্ন ২৮ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে সর্বনিম্ন ৩৯ হাজার টাকা বেতন প্রদানের নির্দেশনা দেয়া হয়।

ওই প্রজ্ঞাপনে ব্যাংকে কর্মরত নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট সর্বনিম্ন বেতন প্রদানের নির্দেশনা আসে। সে নীতিমালায় কর্মী ছাঁটাই ও পদোন্নতিতে দিকনির্দেশনার পাশাপাশি নীতিমালা বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেয়া হয়।

এরই মধ্যে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব ব্যাংকস এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে জারি করা প্রজ্ঞাপন সংশোধনের দাবি জানান। প্রজ্ঞাপনের শর্তাবলি বাস্তবায়নে সময়সীমা বর্ধিত করার দাবিও উঠে আসে।

এদিকে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ শীর্ষক নীতিমালা জারির প্রায় দুই সপ্তাহের মাথায় কেন্দ্রীয় ব্যাংক নীতিমালাটি সংশোধন করে এবং সংশোধিত আকারে পুনঃপ্রকাশ করে। সংশোধিত নীতিমালায় শিক্ষানবিশ কর্মকর্তা-কর্মচারীদের দুই ভাগে ভাগ করে সর্বনিম্ন বেতনক্রম নির্ধারণ, বাস্তবায়নের সময়সীমা ব্যাংকের প্রতিষ্ঠাকাল অনুযায়ী বৃদ্ধি করা এবং সর্বোপরি ঢাকা মহানগর, বিভাগীয় বড় শহর ও অন্যান্য এলাকায় বিভক্ত করে সর্বনিম্ন বেতনে কিছুটা তারতম্য করা হয়েছে।

সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এ এম মাসুম ও সাইফুর রহমান রাহী।

২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। যা মার্চ থেকে কার্যকরের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে কাউকে বাদ দেয়া যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

Previous Post

করোনায় আরো ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪৫

Next Post

জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

Barta71.com

Barta71.com

Next Post
জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।