
শুক্রবার থেকে তেল কেনাবেচায় রসিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের এক সভায় কথা জানান তিনি এসব।
সফিকুজ্জামান বলেন, দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দফতর। পর্যাপ্ত তেল মজুত আছে। রমজান পর্যন্ত চাহিদা মেটানো যাবে। যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন সফিকুজ্জামান।











