Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

বিএনপি জামাত খুনের রাজত্ব কায়েম করতে চায়: বাহাউদ্দিন নাছিম

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
বিএনপি জামাত খুনের রাজত্ব কায়েম করতে চায়: বাহাউদ্দিন নাছিম
Share the News


বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামাত আজ আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করতে চায়। তাকে হত্যার মধ্যে দিয়ে ৭৫ সালের খুনিদের সাথে কণ্ঠ মিলিয়ে এদেশে রাজত্ব কায়েম করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়,শান্তিতে বসবাস করতে চায়। এদেশে কেউ যদি হত্যার রাজনীতি সৃষ্টি করার পায়তারা করে তাদের নির্মূল করা হবে। যারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায়, এরাই ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের হত্যা করেছে। জেলের ভিতরে জাতীয় ৪নেতাকে হত্যা করেছে। এই অপশক্তি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে অপরাজনিতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলো।

রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সামাজিক জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, একটি গোষ্ঠী আজ সকল কাজে বিরোধিতা করে থাকে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, হত্যা গুম আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করতে চায়। এরা দেশের জন জীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করে।

তিনি বলেন, কেউ যদি দেশে অশান্তি সৃষ্টি করে,আমাদের নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের আমরা মোকাবেলা করবো।আগামী দিনে আর কোন প্রতিবাদ হবে না।তাদের প্রতিরোধ করবো। শেখ হাসিনার বাংলাদেশে কোন ঘাতক,সন্ত্রাসীদের স্থান নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কেউ যদি বাধা দেয় আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করবো।

তিনি আরও বলেন, ঢাকার আশেপাশের নদীগুলো বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আজকে মৃতপ্রায়। এখানে কোন মাছ বাচেনা। ভুলক্রমে ডলফিন এখানে এসেছিল তারাও মরে যাচ্ছে। কেউ তাদের মারেনি, পরিবেশ দূষণের কারণে তারা মরে যাচ্ছে। নদী দূষণের কারণে কোন প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না। এমনকি জীবন্ত মানুষের যদি ভুলক্রমে বুড়িগঙ্গায় পড়ে তাহলে মনে হয় না বেঁচে থাকতে পারবে। শিল্পায়নের প্রভাবে ও নানাবিধি অব্যবস্থাপনার কারণে ও শহরের নগরায়নের কারণে আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। এই পরিবেশ রক্ষার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই পৃথিবীকে বাসযোগ্য করে আমাদের গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার আমাদের দায়িত্ব পালন করতে হবে। এটি কোন একটি সরকারের একক বিষয় না। এটি সকলের দায়িত্ব। সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সকল দল মত নির্বিশেষে সকল নাগরিকের দায়িত্ব। আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ কে সুন্দর রাখতে হবে এবং পরিবেশ রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করে বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষকে জাগ্রত করার জন্য এমন কর্মসূচি সবসময় পালন করে থাকে। মানুষকে এগিয়ে আসার জন্য আহবান করে, সচেতনতা তৈরি করে। এটি তারা তাদের সৃষ্টি থেকে করে যাচ্ছে। তারা বর্ষাকালে সারাদেশব্যাপী পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করে থাকে। তারা আমাদের এই মাতৃভূমিকে সবুজায়নের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি আব্দুল আলীম ব্যাপারি, সালেহ মোহাম্মদ টুটুল, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post

সীতাকুণ্ডে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Next Post

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহতের সংখ্যা বেড়ে ৪৯

Barta71.com

Barta71.com

Next Post
দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহতের সংখ্যা বেড়ে ৪৯

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহতের সংখ্যা বেড়ে ৪৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।