Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

‘ঢাকা নগর পরিবহন ৮ মাসে ২৪ লক্ষাধিক মানুষকে সেবা দিয়েছে’

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
‘ঢাকা নগর পরিবহন ৮ মাসে ২৪ লক্ষাধিক মানুষকে সেবা দিয়েছে’
Share the News


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা নগর পরিবহনের মাধ্যমে ২৪ লক্ষাধিক মানুষকে যাত্রীসেবা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে সাংবাদিকদেরকে সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

মেয়র বলেন, ‘২০২১ সালের ২৬ ডিসেম্বর দীর্ঘদিনের জটিলতা নিরসন করে ঢাকা নগর পরিবহনের প্রথম ২১ নম্বর যাত্রাপথ শুরু করি। অগাস্ট মাস পর্যন্ত এই যাত্রাপথে ২৪ লক্ষাধিক ঢাকাবাসীকে এই যাত্রী সেবা দিতে সক্ষম হয়েছি। এতে ঢাকা নগর পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিআরটিসি এবং বিভিন্ন মালিকরা প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা আয় করতে পেরেছে। এর মাধ্যমে এটি প্রমাণিত যে, আমরা সঠিক পথে এগোচ্ছি। যদিও এখনো অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং সমস্যা রয়েছে। ধাপে ধাপে সেগুলো সমাধান করে এগিয়ে চলছি।’
আগামী ১৩ অক্টোবর নতুন ২টি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করা হচ্ছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ এবং ২৬ নম্বর নতুন যাত্রাপথ আগামী ১৩ অক্টোবর চালু হবে। একই সময় ২৩ নম্বর আরও একটি যাত্রাপথ চালু হওয়ার কথা থাকলেও সেই যাত্রাপথে আরও কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। নতুন এই যাত্রাপথ সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া পুরোনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস সংযুক্ত করা হবে। এ ছাড়া বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চিরুনি অভিযানও চলবে।

সভায় উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে গণপরিবহন সেবায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে। এই শহরে নগর পরিবহন চালু করাটা সত্যিই অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। আমরা দুই মেয়র আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি নগর পরিবহনটির সফল বাস্তবায়নের জন্য।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘২২, ২৩ ও ২৬ এই তিনটি রুটে দুইশত নতুন বাস দিয়ে চলবে নগর পরিবহন। বাসগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। সম্পূর্ণ নতুন বাস নির্মাণের জন্য বর্তমান পরিস্থিতিতে একটু সময় লাগছে। আগামী ১৩ সেপ্টেম্বর নতুন বাসের গুণগত মান ও বাস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যাবো। আধুনিক মানসম্পন্ন ও আরামদায়ক সম্পূর্ণ নতুন বাস দিয়েই নগর পরিবহন চলবে।’
সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নগর পরিবহনের নতুন তিনটি রুট হলো- ২২ নম্বর রু: ঘাটারচর-ওয়াশপুর-বসিলা – মোহাম্মদপুর টাউন হল-আসাদ গেট-ফার্মগেট কাওরানবাজার-শাহবাগ-কাকরাইল ফকিরাপুল-মতিঝিল-টিকাটুলি-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-কোনাপাড়া-ডেমরা স্টাফ কোয়ার্টার।
২৩ নম্বর রুট : ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-জাপান গার্ডেন সিটি-শ্যামলী-কলেজ গেট-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-শাহবাগ-মৎস্য ভবন-প্রেসক্লাব-গুলিস্তান (জিরো পয়েন্ট)- দৈনিক বাংলা-রাজার বাগ-কমলাপুর-ধলপুর-যাত্রাবাড়ী-শনির আখড়া রায়েরবাগ-মাতুয়াইল- সাইনবোর্ড- চিটাগং রোড।
২৬ নম্বর রুট : ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-টাউন হল-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-পলাশী-চাঁনখার পুল-ফ্লাইওভার হয়ে-পোস্তগোলা কদমতলী।

Previous Post

কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না: প্রধান নির্বাচন কমিশনার

Next Post

রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদী

Barta71.com

Barta71.com

Next Post
রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদী

রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।