
হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছে ।
উল্লেখ্য যে, হাসিব উদ্দিন রসির বাবা আব্দুল আলিম লালবাগের ওয়ার্ড কমিশনার এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক থাকাবস্থায় ১৯৯৬ সালে খালেদা জিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন। তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে সান্ত্বনা দিয়েছেন!
ভিডিও লিংক
হাসিব উদ্দিন রসি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।











