Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

শেখ হাসিনার হাত ধরেই উন্নত দেশ গড়ব : মেয়র তাপস

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
শেখ হাসিনার হাত ধরেই উন্নত দেশ গড়ব : মেয়র তাপস
Share the News


প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজল নূর তাপস।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন।
তিনি বলেন, আমাদের দেশের নিজস্ব স্যাটেলাইট হওয়ার কথা এক সময় কেউ চিন্তা করেনি। সেটাও প্রধানমন্ত্রী করেছেন। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করতে চেয়েও পারেনি, বঙ্গবন্ধু কন্যা সেটি পেরেছেন। এমন অনেক কর্ম রয়েছে তার। এত ছোট জীবনে যে এত কাজ কেউ করতে পারেন, তার বড় উদাহরণ শেখ হাসিনা। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।
ব্যারিস্টার তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এমন নজির আর কোথাও নেই। তার ওপর যতবার হামলা হয়েছে, ততবার বীরদর্পে তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন। কারও কোনো হুমকি-ধামকি তাকে পিছপা করতে পারেনি। পারবেও না কখনো।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক প্রতিবন্ধকতা এসেছিল। অনেকে বলেছেন, রায় কার্যকর হবে না। কিন্তু রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) মিলনায়তনে কেক কেটে বুধবার শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন শেখ ফজলে নূর তাপস।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এডভোকেট মোখলেসুর রহমান বাদল, বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজাসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।
জন্মদিনের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

Previous Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

Next Post

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ গ্রেফতার যুবক রিমান্ডে

Barta71.com

Barta71.com

Next Post
প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ গ্রেফতার যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ গ্রেফতার যুবক রিমান্ডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।