Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

মিতব্যয়ী হোন, বিদ্যুৎ সংকট সবসময় থাকবে না : প্রধানমন্ত্রী

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
সেদিন কোথায় ছিল মানবাধিকার, প্রশ্ন প্রধানমন্ত্রীর
Share the News


বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান বিদ্যুৎ সংকট সবসময় থাকবে না বলেও জানান তিনি।
বুধবার সকালে ২৪০০ মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-২-এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি) স্থাপন কাজ উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে পাবনার ঈশ্বরদীতে আরএনপিপির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ দৃষ্টান্ত তৈরি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৩ সালে প্রথম ও ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।’
রূপপুরের স্বচ্ছ বিদ্যুতে বদলে যাবে উত্তরের জনপদ। ২০২৩ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি। নিরাপত্তায় দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব; এ ক্ষেত্রে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন হলে উত্তরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। ২০২৩ সালে প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ।
সরকার প্রধান বলেন, আমাদের এই বিদ্যুৎকেন্দ্র শুধু একটা বিদ্যুৎকেন্দ্র না, আপনাদের এই কথা মনে রাখতে হবে নিউক্লিয়ার পাওয়ার এই শক্তিটা… এর যে ব্যবহারটা এবং শান্তির জন্য ও উন্নয়নের জন্য বাংলাদেশ বিশ্বের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করল।

তিনি বলেন, ২০২৩ সালের প্রথম ও ২০২৪ সালের মধ্যে ‍দ্বিতীয় ইউনিট চালুর প্রত্যাশা করছি আমরা। দুই ইউনিট থেকে ২৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ আসবে, আমাদের উত্তরবঙ্গের মানুষ যেখানে চিরদিন মঙ্গা লেগে থাকতো, দুর্ভিক্ষ লেগে থাকতো। এই আশ্বিন-কার্তিক মাস আসলেই সেখানে দুর্ভিক্ষ হতো। সেখানে আমরা তো দুর্ভিক্ষ মুক্ত করেছিই। এখন এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাদের আর্থসামাজিক আরও উন্নত হবে। এটা হলো বাস্তবতা। সে দিকে লক্ষ্য রেখেই আমরা এ কাজগুলো করে যাচ্ছি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া মন্দা পরিস্থিতিকে করোনাভাইরাস মহামারির মতো করে শক্ত হাতে মোকাবিলা করে দেশের মানুষকে স্বস্তি দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘আমি যেমন কোভিড মোকাবিলা করেছি, এই পরিস্থিতিও মোকাবিলা করতে পারব। সেখানে যে যা-ই বলুক না কেন, অনেকে সমালোচনা করবে, সেটা আমরা জানি, কিন্তু সেদিকে কান দিলে চলবে না। আমরা আমাদের যেটা দায়িত্ব দেশের প্রতি, জনগণের প্রতি সে দায়িত্বটা আমরা পালন করে যাব।’
বিদ্যুৎ ঘাটতির এ সময়ে সবাইকে মিতব্যয়ী হতে আবারও আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। তারাও প্রতিটি ক্ষেত্রে তাদের সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। বাংলাদেশ সেদিক থেকে পিছিয়ে নেই। পৃথিবীটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। পৃথিবীতে একে অপরের ওপর নির্ভরশীল। সে কারণেই পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা দেখা যায়, তার ধাক্কাটা আমাদের ওপরেও এসে পড়ে। তাই আমাদের কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে।
‘তার মানে এই না, বিদ্যুৎ দেশের মানুষ পাবে না। বিদ্যুৎ মানুষ পাচ্ছে, পাবে, তবে এখানে সবাইকে একটু মিতব্যয়ী হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। বর্তমান পরিস্থিতির কারণে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধ ঘিরে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণেই পৃথিবীতে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আশা করি পৃথিবী এই রকম অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাবে।’
‘বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে সারা বিশ্বে আপনারা দেখবেন অনেক উন্নত দেশ, যেখানে মানুষের খাদ্যের জন্য হাহাকার শুরু হয়ে গেছে, সেখানে বাংলাদেশে এখনও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়নি। আমরা কিন্তু মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি।

‘আমরা সাবসিডি দিয়েও এক কোটির বেশি মানুষের জন্য কার্ড করে ন্যায্য মূল্যে তাদের খাবার কেনার সুযোগ করে দিয়েছি। যারা একেবারেই কিনতে পারে না, তাদের বিনা পয়সায় খাদ্য দিচ্ছি।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৩ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। হয়তো ২০২৩ সালের মধ্যেই প্রথম যে ইউনিট, সেখান থেকে হয়তো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। আমি সবাইকে বলব, দোয়া করেন, যেন এটা আমরা করতে পারি। ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটও চালু হওয়ার আশা রাখি।’
এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনো ঝুঁকি না থাকার কথাটি আবারও দেশের মানুষের সামনে তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘এর মাধ্যমে পরমাণু শক্তি থেকে যে বিদ্যুৎটা আসবে, এখন যেমন জলবায়ু পরিবর্তন নিয়ে সবাই উদ্বিগ্ন, আমাদের কিন্তু এ ব্যাপারে কোনো রকম অ্যামিশন (নির্গমন) হবে না। কোনো রকম পরিবেশের ওপর প্রভাব পড়বে না। সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন করে এটা মানুষকে দিতে পারব।’

দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। তা আমাদের দেশের কোনো রকম ক্ষতি করবে না; বরং আমাদের মানুষ খুব স্বচ্ছ একটা বিদ্যুৎ পাবে এবং যে বিদ্যুৎ তাদের আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখে যাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জিয়াউল হাসান, রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর। ঈশ্বরদীর জনপ্রতিনিধি, পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কেন্দ্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম ও এটমস্ট্রয় এক্সপোর্টের কর্মকর্তারা।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ অক্টোবর প্রকল্পের প্রথম ইউনিটের চুল্লি স্থাপনকাজের উদ্বোধন হয়। প্রথম ইউনিটের কাজের অগ্রগতি হয় ৭০ শতাংশ। এর এক বছরের মধ্যে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হলো আজ। প্রকল্পের ভৌত নির্মাণকাজ শেষ হয়েছে ৫৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি সম্পন্ন হয়েছে প্রায় ৫০ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে উৎপাদন শুরু করা যাবে।
এ প্রকল্পে স্থাপন করা হলো রাশিয়ার উদ্ভাবিত সর্বশেষ প্রযুক্তি থ্রিজি (প্লাস) ভিভিইআর ১২০০ মডেলের রিঅ্যাক্টর। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) প্রকৌশল শাখা অ্যাটমোস্ত্রয় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এ প্রকল্প। বিদ্যুৎকেন্দ্রটির স্থায়িত্ব হবে ৬০ বছর। দুই ধাপে ২০ বছর করে বাড়িয়ে মোট ১০০ বছর বিদ্যুৎ উৎপানে থাকতে পারবে কেন্দ্রটি। প্রকল্পের পুরো সময় জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহ কোম্পানি টিভিইএল। আগামী বছরের অক্টোবরে রাশিয়া থেকে জ্বালানি আসা শুরু হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। গত বছরের ১০ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসল স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের মধ্যে বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু হবে।

Previous Post

ভোটকেন্দ্রের গোপন কক্ষে সিসিটিভি নিয়ে সমালোচনা হচ্ছে : তথ্যমন্ত্রী

Next Post

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

Barta71.com

Barta71.com

Next Post
দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।