Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং: বিদ্যুতের ক্ষতি ২৪ কোটি টাকা

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
ঘূর্ণিঝড় সিত্রাং: বিদ্যুতের ক্ষতি ২৪ কোটি টাকা
Share the News


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে টাকার অঙ্কে প্রাথমিক অনুসন্ধানে প্রায় ২৪ কোটি টাকার ক্ষতির হিসাব দিয়েছে তিন বিদ্যুৎ বিতরণ কোম্পানি। তবে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

প্রাথমিকভাবে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিভিন্ন বিতরণ জোনে মোট ৬ কোটি ৭৫ লাখ টাকা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১০ থেকে ১২ কোটি টাকা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৪ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পিডিবি সূত্র জানায়, পিডিবির ৪০০টির মতো ৯ মিটার পোল, ২৫০টির মতো ১২ মিটার পোল ও ১১০টির মতো ১৫ মিটার পোল ভেঙে গেছে। পোলের প্রকৃত সংখ্যা আগামীকাল বুধবার (২৬ অক্টোবর) সকাল নাগাদ আরও বাড়তে পারে। এ ছাড়া ৩৩ কেভি, ১১ কেভি ও পয়েন্ট ৪ কেভি লাইনও ছিঁড়ে গেছে। এগুলোর মেরামত চলছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত জোন হলো কুমিল্লা। আগের হিসাবের বাইরে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকার মতো।
পিডিবির এক কর্মকর্তা জানান, পিডিবির কুমিল্লা জোনে ২ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা, চট্টগ্রামে ৯৭ লাখ ৪২ হাজার টাকা, সিলেটে ১ কোটি ৯৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরইবির সদস্য আমজাদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তাদের ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ কোটি টাকার মতো। এরমধ্যে খুঁটি ভেঙেছে, তার ছিঁড়েছে, ট্রান্সফরমার, ইনসুলেটর ও মিটার নষ্ট হয়েছে অনেক। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও আমাদের ৪৫ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। এ নিয়ে আমরা কাজ করছি। সকালে ঝড়ের পর বিদ্যুৎবিহীন ছিল প্রায় ৮৭ লাখ। সারা দিন কাজের পর এখন অর্ধেকে নেমে এসেছে। এটি রাতের মধ্যে আরও অনেকখানি কমে আসবে বলে আমরা আশা করছি। তবে কিছু দুর্গম এলাকায় কাজ করতে আরও দেরি হতে পারে।’

আরইবি সূত্র জানায়, ঝড়ে এক হাজার খুঁটি ভেঙে গেছে। যার প্রতিটির দাম ৩৮ থেকে ৪০ হাজার টাকা করে। সাড়ে সাত হাজার কনডাক্টর বা স্পটে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। একই সঙ্গে ৫৫০ ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। যার প্রতিটির দাম গড়ে ৭৫ হাজার টাকা করে। ইনসুলেটর নষ্ট হয়েছে ১ হাজার ৬০০ পিস, যার দাম গড়ে এক হাজার টাকা করে। এদিকে মিটার নষ্ট হয়েছে প্রায় ১০ হাজার, যার দাম গড়ে ১ হাজার ২০০ টাকা করে।
এদিকে ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী আবুল হাসান বলেন, ‘আমাদের অধীনে সব মিলিয়ে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর সকালের মধ্যে প্রায় পুরো বিদ্যুৎ আমরা সরবরাহ শুরু করতে পেরেছি। ঝড়ে আমাদের মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকার মধ্যে। এরমধ্যে খুঁটি, তার, মিটার ও ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।’
প্রসঙ্গত, মঙ্গলবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ঝড়ে ৮০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে চলে যায়। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ শুরু করা গেলেও পুরোপুরি স্বাভাবিক হতে আগামীকাল দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

Previous Post

যুক্তরাজ্যের ঋষি সুনাককে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Next Post

পাচারের অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি চায় বিএফআইইউ

Barta71.com

Barta71.com

Next Post
পাচারের অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি চায় বিএফআইইউ

পাচারের অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি চায় বিএফআইইউ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।