
আর আই মানিক, বার্তা৭১ ডটকমঃ জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি-২০২২এর সদস্য সচিব গোলাম মসীহ এর প্রস্তাবে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেগম রওশন এরশাদ এমপি ঢাকা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছেন।
আজ শনিবার (০৫ নভেম্বর ) মো. জিয়াউল হক জুয়েলকে আহ্বায়ক এবং অভিজিৎ তুষার ঘোষকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়।
ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর হাই হাজী, ডাঃ আলাউদ্দিন আল আজাদ, মো. রেজুয়ান খন্দকার, মো. ইয়াহিয়া চৌধুরী। সদস্যবৃন্দ হলেন খন্দকার নুরুল আনোয়ার বেলাল, মো. সাইফুল ইসলাম, এম আই আলমগীর, খন্দকার মাহফুজুল ইসলাম, মো. সাগর হোসেন , মো. রতন মিয়া, মো. মোজাম্মেল হক, আসাদুজ্জামান রিপন, মো. শামীম সিকদার, মো. আক্কাস আলী, মো. আব্দুস সামাদ মাতবর, মো. মোজাম্মেল হক, মো. আমিনুর রহমান, আফসানা আক্তার উর্মী, মো. মামুন হোসেন, মো. সোহেল, মো. ইউসুফ আলী, মোছাঃ রাবেয়া আক্তার, মো. মাসুদ মিয়া, মো. খোরশেদ আলম, আব্দুল কাদের চৌকিদার, মো. শহিদুল ইসলাম, খন্দকার রুবেল, খান বাবু, শরীফ সরকার, খন্দকার শান্ত, ডাঃ নাসির ও বিপেন কোষ্টা প্রমুখ নেতৃবৃন্দ।










