Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ
Share the News


দেশের উচ্চশিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ-২০২৩ এর নির্বাচন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে । এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শুরু হবে সমিতির নির্বাচনের ভোটগ্রহণ, যা চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক দিনে বিভাগ, অনুষদ ও বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়ে শিক্ষকদের কাছে ভোটপ্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শিক্ষক সমিতির নির্বাচনে দু’টি দল- আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দলের মধ্যেই নির্বাচন হচ্ছে। বামপন্থী শিক্ষকদের গোলাপী দল ২০১৬ সালের পর থেকে নির্বাচনে অংশ নিচ্ছে না। সমিতির কার্যকরী পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট পদে ইতোমধ্যে নীল ও সাদা দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

এদিকে, নীল দলের প্যানেল থেকে মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী প্রার্থী হিসেবে’ সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। এতে নীল দলের প্যানেলে ভোট হারানোর শঙ্কাও করছেন শিক্ষকদের কেউ কেউ। প্যানেলের শীর্ষপদে পক্ষপাতিত্বের মাধ্যমে মনোনয়ন দেওয়ার অভিযোগ এনে নির্বাচনে নেমেছেন অধ্যাপক ড. জামাল। তার দাবি, তিনি নিজেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। তিনি সভাপতি পদ ছাড়া অন্যদের বিজয় চান। ভোটারদের নজর কাড়তে ইতোমধ্যে একটি প্রচারপত্র বিলি করছেন অধ্যাপক জামাল।
প্রসঙ্গত, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে (২০০৯ সাল) শিক্ষক সমিতিতে নীল দল একচ্ছত্রভাবে জয় পেয়ে আসছে। গত নির্বাচনেও ১৫ পদের ১৪টিতেই জয় পেয়েছিলো সংগঠনটি।
নির্বাচনে নীল দলের প্রার্থী যারা
নীল দল থেকে সভাপতি পদে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা প্রার্থিতা করছেন।
সহ-সভাপতি পদে শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল, যুগ্ম-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক, কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া, কার্যকরী পরিষদের দশ সদস্য পদের জন্য লড়ছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. মো. আমজাদ আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরিফ আখতারুজ্জামান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমীন মূসা।
সাদা দলের প্রার্থী যারা
সাদা দল থেকে সভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ পদে ব্যবসায় শিক্ষা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ও স্যার পি জে হার্টগ ইন্টান্যাশনাল হলের প্রাধ্যক্ষ ড. মো. মহিউদ্দিন প্রার্থী হয়েছেন। এছাড়া, সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, ড. মো. সাইফুল আলম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা প্রার্থিতা করছেন।

Previous Post

টিকিট কেটে মেট্রো স্টেশনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী

Next Post

‘রংপুর সিটি নির্বাচনে ভরাডুবির বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেব’

Barta71.com

Barta71.com

Next Post
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করছি’

‘রংপুর সিটি নির্বাচনে ভরাডুবির বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেব’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।