
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দেশের আট বিভাগের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। চার যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর দুইটি করে বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেক বিভাগের জন্য একজন করে সাংগঠনিক সম্পাদক দিয়েছে দলটি।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ০৮ জানুয়ারি ২০২৩ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ২২তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি নব-নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক
ড. হাছান মাহমুদ এমপি- রংপুর ও রাজশাহী, মাহবুবউল-আলম হানিফ এমপি-সিলেট ও চট্টগ্রাম, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম-খুলনা ও বরিশাল, ডা. দীপু মণি এমপি-ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক :
আহমদ হোসেন- সিলেট, বি. এম মোজাম্মেল হক-খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি-চট্টগ্রাম, এস. এম কামাল হোসেন-রাজশাহী, মির্জা আজম এমপি-ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন-বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল-ময়মনসিংহ, এবং শ্রী সুজিত রায় নন্দীকে- রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।











