Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home তথ্য ও প্রযুক্তি

সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় একসাথে কাজ করবে এটুআই এবং জয়তুন বিজনেস সলিউশনস

Barta71.com by Barta71.com
in তথ্য ও প্রযুক্তি
0
সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় একসাথে কাজ করবে  এটুআই এবং জয়তুন বিজনেস সলিউশনস
Share the News

বার্তা ৭১ ডটকম, ১৭ জানুয়ারি ২০২৩: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবাকে সহজ করতে সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় এটুআই-এর পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এবং জয়তুন বিজনেস সলিউশনস একসাথে কাজ করবে। এলক্ষ্যে আজ ১৭ জানুয়ারি ২০২৩ রাজধানীর এক হোটেলে এটুআই এবং জয়তুন বিজনেস সলিউশনস-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটুআই- এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং জয়তুন বিজনেস সলিউশনস-এর চেয়ারম্যান মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। একই সাথে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিলেজ ডিজিটাল বুথ সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছে।

এই সমঝোতা স্মারকে আওতায়, দেশব্যাপী ভিলেজ ডিজিটাল বুথ থেকে প্রান্তিক এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদান করা হবে। এক্ষেত্রে এটুআই এর পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এই কার্যক্রমে কারিগরি এবং সার্বিক সহযোগিতা প্রদান করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরো দ্রুত এবং প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে প্রতিটি গ্রামে একটি ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠা করা হবে।

জয়তুন বিজনেস সলিউশনস এর সার্বিক ব্যবস্থাপনায় একজন স্থানীয় উদ্যোক্তার মাধ্যমে এই ভিলেজ ডিজিটাল বুথ পরিচালিত হবে। মূলত এটি একটি গ্রামীণ আর্থিক সেবা কেন্দ্র হয়ে গড়ে উঠবে, এই বুথ থেকে ডিজিটাল আর্থিক সেবাসহ বিভিন্ন প্রকার ই-সেবা প্রদান নিশ্চিত করা হবে। সকল ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সেবা, সরকারি পরিষেবা বিল পরিশোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিল পরিশোধ, টেলিমেডিসিন, ই-টিকেটিং ইত্যাদি সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়া এই ভিলেজ ডিজিটাল বুথ থেকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বা আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠী। এটি কেবল সুনির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত আর্থিক সেবাই দিবে না বরং অন্যান্য সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল ধরনের সেবাগুলোও এক জায়গা থেকে পাওয়া যাবে। এতে গ্রামীণ অঞ্চলে সুবিধাবঞ্চিত ও প্রাতিষ্ঠানিকভাবে আর্থিকসেবা বহির্ভুক্ত জনগোষ্ঠী তাদের আর্থিক সেবা গ্রহণে অনেক বেশি সময়, কষ্ট ও অর্থের সাশ্রয় করতে পারবে।

অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ভিলেজ বুথের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত জনগণের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়া হবে। একই সাথে ভিলেজ বুথ নিরাপদ ও উন্নতমানের সেবা প্রদান, পল্লী এলাকার আর্থিক উন্নয়ন, সকল ধরনের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, এসডিজি’র মূলমন্ত্র কাউকে পেছনে ফেলে নয় এর বাস্তবায়ন করবে। ভিলেজ বুথ দেশের আর্থিক সেবাভূক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই উদ্যোগ প্রান্তিক মানুষের আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করবে। এর ফলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং জনগণের জীবনমানে পরিবর্তন করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে জয়তুন বিজনেস সলিউশনস-এর চেয়ারম্যান মো. আরফান আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল বুথ বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ করে আর্থিক অর্ন্তভূক্তির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত করে ব্যাংকিং, ইন্সুরেন্স, পরিষেবা ফি প্রদান’সহ অন্যান্য সকল ধরনের পেমেন্ট, আর্থিক লেনদেনের সাথে যুক্ত করে গ্রামীণ পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিত করবে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত ‘এটুআই’ পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ পরিচালনা করছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জয়তুন বিজনেস সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসাইন, এটুআই-এর হেড অব ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ডিজিটাল সেন্টার মো. তহুরুল হাসান এবং এটুআই, জয়তুন বিজনেস সলিউশনস এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Previous Post

শিগগিরই শক্ত অবস্থানে ফিরবে রিজার্ভ: অর্থমন্ত্রী

Next Post

ঝামেলা থামান, অন্যথায় আমাদের সবাইকে জ্বলতে হবে : হাইকোর্ট

Barta71.com

Barta71.com

Next Post
খুলনায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ

ঝামেলা থামান, অন্যথায় আমাদের সবাইকে জ্বলতে হবে : হাইকোর্ট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।