বিশেষ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় মোঃ মুজাহিদুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টা করার অভিযোগে সাবেক ফুটবলার মোঃ মনোয়ার হোসেন ওরফে মুন্নার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। মামলায় মোঃ মনোয়ার হোসেন ৫৬ নং এজাহারভুক্ত আসামী। অনুসন্ধানে জানা যায় যে, মনোয়ার হোসেন মুন্না ও তার পুত্র ঢাকা দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান রাজধানীর একাধিক স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর তার নিজস্ব বাহিনী দিয়ে গুলি চালানের অভিযোগ রয়েছে।
রাজধানীর শাহজাহানপুর থানার নিবাসী মুন্না একজন চিহ্নিত প্রতারক ও আওয়ামী ক্যাসিনো ব্যবসায়ী । সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্লাবের ক্যাসিনোর ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে ।
গত ২১/১০/২০২৪ ইং তারিখে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন গুলিবিদ্ধ মোঃ মুজাহিদুল ইসলাম। যাহার সি আর মামলা নং ৭৯৮/২০২৪ ইং (যাত্রাবাড়ী)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক,ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সজীব ওয়াজেদ জয়, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন ওর রশিদ, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ সহ আরো অনেকে।












