
বিশেষ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিরগঞ্জ থানা এলাকায় রফিকুল ইসলাম নামের এক
ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক ফুটবলার মোঃ মনোয়ার হোসেন ওরফে মুন্না ও তার পুত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ এর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাজধানীর একাধিক স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর তারা নিজস্ব বাহিনী দিয়ে গুলি চালিয়েছে।
এক অনুসন্ধানে জানা যায় যে,
রাজধানীর শাহজাহানপুর থানার নিবাসী মুন্না একজন চিহ্নিত প্রতারক, সন্ত্রাসী ও আওয়ামী ক্যাসিনো ব্যবসায়ী । সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্লাবের ক্যাসিনোর ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে । মামলার আসামি পলাতক মোঃ মনোয়ার হোসেন ওরফে মুন্না এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। তবে পুলিশের দাবি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
গত ১৫/১০/১০২৪ ইং তারিখে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ ৮ নং আমলী আদালতে এ মামলাটি করেন নিহতের মা সুফিয়া বেগম। মামলার নাম্বার : ২৩৭/২৪। মামলার বাদী নিহতের মা সুফিয়া বেগম আসামি মনোয়ার হোসেন মুন্না প্রকাশ্যে ঘুরে বেড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়। মামলার বাদী হত্যার দ্রুত বিচার দাবি করছে।
উল্লেখ্য যে, মো: মনোয়ার হোসেন ওরফে মুন্না উক্ত মামলার ১০ নং আসামী ও তাহার পুত্র ছাত্রলীগ নেতা আবরার খান তাহমিদ ১১ নং আসামি।











