বিতর্কের জগতে অন্যতম বৃহৎ টুর্নামেন্ট আয়োজনের ঐতিহ্য ধরে রেখে, IUT ডিবেটিং সোসাইটি (IUTDS) অনুষ্ঠিত IUT ইন্টারক্লাব ২০২৫ প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানও কালচারাল নাইট রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। IUT ইন্টারক্লাব ২০২৫ টুর্নামেন্ট এ সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রতিভাবান বিতার্কিকরা একত্রিত হয়।
প্রতিবছর এই প্রোগ্রামটি আয়োজিত হয়ে থাকে। IUT ইন্টারক্লাব ২০২৫ টুর্নামেন্টটি বাংলাদেশের পর্যটন খাতের বৃহৎ ছুটি রিসোর্ট কক্সবাজার এই প্রোগ্রামটির টাইটেল স্পন্সর হিসেবে আয়োজন করে ।
আইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই প্রোগ্রামে ছুটি রিসোর্ট কক্সবাজারের স্টলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
প্রায় এক যুগ ধরে ছুটি রিসোর্ট কক্সবাজার সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।












