Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতের ওপর ট্রাম্পের ৫০% শুল্কারোপে বাংলাদেশের সম্ভাবনা তৈরি

Barta71.com by Barta71.com
in আন্তর্জাতিক
0
ভারতের ওপর ট্রাম্পের ৫০% শুল্কারোপে বাংলাদেশের সম্ভাবনা তৈরি
Share the News

রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে মোট শুল্কহার বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের ওপর এমন উচ্চহারে শুল্কারোপ বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি এবং দেশে বিদেশি বিনিয়োগ বাড়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে; যা চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।

বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক (কোনও পণ্যের ওপর সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারের শুল্ক) আরোপ করা প্রয়োজন।’’

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘণ্টার মাঝেই নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়… তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে… আমরা ২৫ শতাংশে স্থির হয়েছিলাম… কিন্তু আমি মনে করি, পরবর্তী ২৪ ঘণ্টায় আমি তা অনেকটা বাড়িয়ে দেব। কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে।’’

এর আগে, গত ৩০ জুলাই ভারতকে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্তি আরও শুল্কও গুণতে হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

ভারতের ওপর জরিমানা শুল্ক আরোপের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার ৪৮ ঘণ্টা আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। গত এপ্রিল মাসে একাধিক মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি। তবে তখন আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা স্থগিত রাখা হয়।

ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি; যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।

ট্রাম্পের এই সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও আছে।’’

Previous Post

ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

Next Post

জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

Barta71.com

Barta71.com

Next Post
জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।