Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

পিটিয়ে শিশু হত্যা: আটক মুহিত ৫ দিনের রিমান্ড

Barta71.com by Barta71.com
in আইন ও অপরাধ, পরিবেশ ও জলবায়ু
0
পিটিয়ে শিশু হত্যা: আটক মুহিত ৫ দিনের রিমান্ড
Share the News

90288_90288_13451_6
বার্তা৭১ ডটকমঃ সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার প্রধান আসামি মুহিতের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গ্রেফতারকৃত মুহিত আলমকে (২২) জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আজ সোমবার সকালে তাকে আদালতে তোলা হয়।

নিহত রাজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাসচালক শেখ আজিজুর রহমানের ছেলে। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন মাঝেমধ্যেই সবজি বিক্রি করত। বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু রাজনকে নির্মম নির্যাতনে হত্যা করে গুম করার সময় পুলিশ উদ্ধার করে তার লাশ।

নির্যাতনকারীরা শিশুটিকে নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করে। ২৮ মিনিটের সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ভিডিওচিত্রে দেখা যায়, রাজনকে বর্বরোচিত নির্যাতনের সময় বুনো উল্লাসে মত্ত ছিল পাষণ্ডরা। খুঁটির সঙ্গে রাজনকে বেঁধে খুঁচিয়ে খুঁচিয়ে চলে নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে ‘এই ক (বল) তুই চোর, তোর নাম ক (বল)…, লগে কারা আছিল…?’ এমনটা বলতে শোনা যায় এক নির্যাতনকারীকে। নির্যাতনের এক পর্যায়ে রাজনের হাত, পা, মাথা ও পেটে রোল দিয়ে আঘাত করা ছাড়াও বাঁ হাত ও ডান পা ধরে মোচড়াতেও দেখা যায়।

কয়েক মিনিটের জন্য রাজনকে হাতের বাঁধন খুলে হাঁটতে দেওয়া হয়। এ সময় নির্যাতনকারীরা বলতে থাকে ‘ওর হাড়গোড় তো দেখি সব ঠিক আছে, আরও মার…’। এরপর খুঁটিতে বেঁধে আবারও শুরু হয় নির্যাতন। ভিডিওচিত্রে দেখা যায়, রাজনের কনুই ও হাঁটুতে লাঠি দিয়ে বার বার আঘাত করা হয়।

কাঁদতে কাঁদতে রাজন বলে, ‘আড্ডির মাঝে আর মারিও নারে বা (হাড়ের মধ্যে আর মেরো না)।’ কিন্তু রাজনের আকুতিতেও মন গলেনি পাষণ্ডদের। এর পরও বিরামহীনভাবে চলতে থাকে নির্যাতন। একপর্যায়ে রাজনের জিহ্‌বা কেটে ফেলার কথাও বলে এক নির্যাতনকারী। লাঠি দিয়ে রাজনের পেটে ও বুকে গুঁতোও দেওয়া হয়। নির্যাতনে কাঁদতে কাঁদতে চোখ-মুখ ফুলে ওঠে রাজনের। একপর্যায়ে পানি পানের জন্য আকুতি জানায় সে। এ সময় নির্যাতনকারীরা ‘পানি নাই ঘাম খা’ বলে উল্লাস করতে থাকে। নির্যাতনে রাজনের মৃত্যু হলে লাশ গুম করার চেষ্টা করা হয়। তবে তার আগেই লাশসহ পুলিশের হাতে ধরা পড়ে নির্যাতনকারী শেখপাড়া গ্রামের মৃত আবদুল মালিকের ছেলে মুহিত আলম (২২)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আটক মুহিত আলম (২২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়।

রাজনের বাবা আজিজুর জানান, যেদিন তিনি মাইক্রোবাস চালাতে যেতে পারেন না, সেদিন রাজন সবজি বিক্রি করতে যেত। বাপ-ছেলে মিলে সংসার চালাতেন। তার ছেলে নিরপরাধ দাবি করে তিনি খুনিদের ফাঁসি দাবি করেন।

রাজনের মা লুবনা আক্তার জানান, ওই দিন (বুধবার) রাজনের বাবা গাড়িতে ছিলেন বলে বাড়ি ফেরেননি। ভোরে শহরতলির টুকেরবাজার থেকে সবজি নিয়ে বিক্রির জন্য রাজন বের হয়েছিল। সারা দিন ছেলের খোঁজ না পেয়ে রাতে থানায় গিয়ে জিডি করার সময় এক শিশুর লাশ পাওয়ার সূত্র ধরে রাজনকে শনাক্ত করা হয়।

Previous Post

মির্জা আলমগীরের জামিন লাভ

Next Post

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমোদনের আইনে মন্ত্রিসভার সায়

Barta71.com

Barta71.com

Next Post
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমোদনের আইনে মন্ত্রিসভার সায়

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমোদনের আইনে মন্ত্রিসভার সায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।