
বার্তা৭১ ডটকমঃ
অনূর্ধ্ব-১৪ সুপার মক কাপের প্লেট পর্বে জাপানের দল শোনান বেলমারকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ।
এদিন অধিনায়ক ফাহিম মোর্শেদেরে একমাত্র গোলটি করেন। এর আগে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচটির গোল দুটিও করেন এই উঠতি মিডফিল্ডার।
রবিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্লেট পর্বের শিরোপা নির্ধারণীতে খেলার শুরু থেকেই শোনান বেলমারের ওপর চড়াও হলেও গোলের দেখা পেতে সময় লাগে লাল-সবুজের যুবারা।
ম্যাচের ৩২তম মিনিট অধিনায়ক ফাহিম মোর্শেদ বেলমারের জালে বল জড়িয়ে ১-০ তে ব্যবধান এগিয়ে যান। তবে গোল হজমের পরে সমতায় ফিরতে বেলমারের আক্রমণে বাংলাদেশ সীমানায় বেশ কয়েকবার হানা দেয়। কিন্তু গোলের কাঙ্খিত দেখা পায়নি জাপানের যুবারা।
ম্যাচের শেষ পর্যন্ত তাদের সকল আক্রমণ ব্যর্থতায় পরিণত করে নির্ধারিত সময় শেষে ১-০ তে জয়ের উল্লাসে মেতে মাঠ ছাড়ে বাংলাদেশ।












