Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি
Share the News


বার্তা৭১ ডটকমঃ দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে সরকার। রবিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁও, নরসিংদী ও কুড়িগ্রামের জেলা প্রশাসককে ময়মনসিংহ, যশোর ও ঢাকায় বদলি করা হয়। এছাড়া ১৯ জেলায় বিভিন্ন মন্ত্রণালয় দফতর ও সংস্থা থেকে বদলি করে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছয় বিভাগীয় শহরে বাইরে যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে ঢাকার জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে। নরসিংদীর ডিসি সুভাষ চন্দ্র বিশ্বাসকে পাঠানো হয়েছে ময়মনসিংহে। ঠাকুরগাঁয়ের ডিসি আব্দুল আওয়ালকে যশোরে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চট্টগ্রামের, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামানকে সিলেটের ডিসি করা হয়েছে।

ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এস এম আব্দুল কাদেরকে রাজশাহীর ডিসি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মাহমুদুল কবীর মুরাদকে হবিগঞ্জের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রংপুর, যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাজেদুর রহমান খান চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবুল ফজল মীর কুমিল্লা এবং গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেন বান্দরবানের ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মঈন উল ইসলামকে নেত্রকোণা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মোহাম্মদ ইফতেখার হোসেনকে সাতক্ষীরা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আবু তাহেরকে শরীয়তপুরের ডিসি করা হয়েছে।

ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর দিনাজপুর, বস্ত্র ও পাট মন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামান ঠাকুরগাঁও-এর ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদকে রাঙামাটি, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মো. কামাল হোসেনকে কক্সবাজার এবং স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব সরোজ কুমার নাথকে ঝিনাইদহের ডিসি করা হয়েছে।

ওএসডি উপসচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে ভোলা, লালমনিরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি উপ-সচিব ফারহানা কাউনাইনকে নরসিংদীর ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দিনাজপুরের ডিসি মীর খায়রুল আলমকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, রাজশাহীর ডিসি মো. হেলাল মাহমুদ শরিফকে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ মানজারুল মান্নানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।

ঝিনাইদহের ডিসি মো. জাকির হোসেনকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এবং হবিগঞ্জের ডিসি মনিষ চাকমাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শরীয়তপুরের ডিসি মো. মাহমুদুল হোসাইন খানকে বিআরডিবির পরিচালক এবং কুমিল্লার ডিসি মো. জাহাঙ্গীর আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।

রংপুরের ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, যশোরের ডিসি মো. আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং সিলেটের ডিসি মো. রাহাত আনোয়ার বাংলাদেশ টেলিভিশনের পরিচালক নিয়োগ পেয়েছেন।

বান্দরবানের ডিসি দিলীপ কুমার বনিককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং চাঁদপুরের ডিসি মো. আব্দুস সবুর মন্ডলকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক করেছে সরকার।

কক্সবাজারের ডিসি মো. আলী হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব এবং সাতক্ষীরার ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।

ঢাকার ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং নেত্রকোণার ডিসি মো. মুশফিকুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব করা হয়েছে।

ময়মনসিংহের ডিসি মো. খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব, ভোলার ডিসি মোহাং সেলিম উদ্দিনকে ওএসডি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের ডিসি মো. জিল্লুর রহমান চৌধুরীকে জ্বালানী ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম-সচিব করে পাঠানো হয়েছে।

Previous Post

একুশে ফেব্রুয়ারিতে বই মেলায় বইপ্রেমীদের ভিড়

Next Post

নোবেল জয়ী ৩ নারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

Barta71.com

Barta71.com

Next Post
নোবেল জয়ী ৩ নারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নোবেল জয়ী ৩ নারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।