Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

রাজধানীতে গারো মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা

Barta71.com by Barta71.com
in আইন ও অপরাধ, পরিবেশ ও জলবায়ু
0
রাজধানীতে গারো মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা
Share the News


বার্তা৭১ ডটকমঃ রাজধানীতে গত রাতে পৃথক ঘটনায় গুলশান ও ফার্মগেট এলাকায় দুই গারো মা-মেয়েসহ তিনজন খুন হয়েছেন।
এর মধ্যে গুলশানের কালাচাঁদপুরে নিজ ফ্ল্যাটে কুপিয়ে হত্যা করা হয়েছে মা-মেয়েকে। নিহতের মধ্যে মায়ের নাম সুজাতা চিরিং (৫০) বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তার সাথে খুন হয়েছেন মেয়ে (২৫)। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার নাম জানাতে পারেনি। অপর দিকে ফার্মগেটে ভারসাম্যহীন এক ভবঘুরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুলহাস মিয়া (৫৫) নামে ব্যবসায় প্রতিষ্ঠানের এক ম্যানেজার।

পুলিশ জানায়, গত রাতে কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুলের গলিতে একটি চার তলা ভবনের চতুর্থ তলার ফ্যাটে সুজাতা চিরিং ও তার মেয়ে খুন হন। ওই বাড়ির বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ৯টায় পুলিশ সেখানে যায়। তারা সুজাতা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে। মা-মেয়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন জানান, মেয়ে ও অন্যদের নিয়ে সুজাতা ওই বাসায় থাকতেন। তবে ঘটনার সময় মা-মেয়ে ছাড়া কেউ ছিলেন না ওই ঘরে। কিভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে ওই বাড়ির কেউ কিছু এখনো পরিষ্কার কিছু বলতে পারেনি। সুজাতা ও তার মেয়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এ হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারাণা করা হচ্ছে।

এ দিকে গতকাল বিকালের দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় দোকানের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন জুলহাস মিয়া। শেরেবাংলা নগর থানার এসআই মো: মনিরুজ্জামান জানান, ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সিমেন্টের দোকান দেখাশোনা করতেন জুলহাস। বিকালে এক ভবঘুরে এসে দোকানে ঢুকে টাকা চায়। টাকা না দেয়ায় ওই ভবঘুরে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত জুলহাসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী একজন মানসিকভারসাম্যহীন বলে জানান পুলিশ কর্মকর্তা। তাকে আটক করা হয়েছে।

নিহত জুলহাস মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম জানান, দোকানটির মালিকের নাম মাসুদ রাজা। তার বাসার নিচেই দোকানটি। ওই বাসাতেই থাকতেন তিনি। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।

Previous Post

কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কা, নিহত ৩

Next Post

ধর্ষণের বিরুদ্ধে নীরবতা ভাঙছেন কাজাখস্তানের নারীরা

Barta71.com

Barta71.com

Next Post
ধর্ষণের বিরুদ্ধে নীরবতা ভাঙছেন কাজাখস্তানের নারীরা

ধর্ষণের বিরুদ্ধে নীরবতা ভাঙছেন কাজাখস্তানের নারীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।