• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Friday, October 23, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

আবারো গ্যাসের দাম বাড়ানো হচ্ছে

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
আবারো গ্যাসের দাম বাড়ানো হচ্ছে
Share the News


বার্তা৭১ ডটকমঃ বাসাবাড়িকে বাদ দিয়ে আবারো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে দাম বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছে।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, আবাসিক ছাড়া অন্য সব খাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। তবে আবাসিক গ্রাহকের আশান্বিত হওয়ার কিছু নেই। এলএনজি আমদানি আরো বাড়লে আবাসিক গ্রাহকদের গ্যাসের দামও বাড়বে। নতুন প্রস্তাবনায় বিদ্যুৎ, সারকারখানা, শিল্প, ক্যাপটিভে গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব দেয়া হয়েছে।

সিএনজিতে ২০ শতাংশ দাম বাড়ানোর কথা বলা হয়েছে। প্রতি ঘনমিটার শিল্পে ১৬ টাকা, বিদ্যুতে ১০ টাকা, সারে ১২ টাকা ৮০ পয়সা, সিএনজিতে ৪০ টাকা থেকে ৪৮, ক্যাপটিভে ১৬ টাকা এবং চা-শিল্পে ১২ টাকা ৮০ পয়সা নতুন দাম প্রস্তাব করা হয়েছে।

এ প্রসঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমান বলেন, তারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে জমা দিয়েছেন ২০শে মার্চ বিকালে।

তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এই প্রস্তাব তৈরি করেছেন তারা। এখন বিইআরসিই সিদ্ধান্ত নেবে কত টাকা দাম বাড়ানো হবে। তিনি বলেন, এই মুহূর্তে বাসাবাড়ির জন্য গ্যাসের দাম বৃদ্ধির কোনো প্রস্তাব দেয়া হয়নি। গত বছর ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়। বিইআরসি দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত দিলেও উচ্চ আদালতের রায়ে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের গড়মূল্য সাত টাকা ৩৫ পয়সা। গতবার সরাসরি দুই চুলার দাম ৬০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করেছিল বিতরণ কোম্পানি। তখন কমিশন ৯৫০ টাকা তা নির্ধারণ করে দেয়। যদিও কমিশনের আদেশের পর উচ্চ আদালত দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা জারি করায় এখন ৮০০ টাকাই রয়েছে দুই চুলার গ্যাসের দাম।

সংশ্লিষ্টরা বলছেন, এলএনজি আসার পর গ্যাসের যে মূল্য বৃদ্ধি ঘটবে, তা পর্যায়ক্রমে সমন্বয়ের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৫শে এপ্রিলের পর থেকে থেকে জাতীয় গ্রিডে আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্ত হবে। দেশি গ্যাসের চেয়ে এলএনজির দাম বেশি বলে লোকসান কমাতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো একই হারে দাম বাড়ানোর অভিন্ন প্রস্তাব জমা দিয়েছে। এতে গড়ে ৭০ থেকে ৪০০ শতাংশের বেশি দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের ওপর গণশুনানির জন্য বিইআরসি আগামী সপ্তাহের দিকে দিন নির্ধারণ করবে। নিয়ম অনুযায়ী গণশুনানি শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে যে কোনো সময় দাম বাড়ানো কিংবা সমন্বয়ের সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেয়া হয়।

তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসের ২৬ তারিখের আগে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে। বর্তমানে মোট উৎপাদিত গ্যাসের প্রায় ১৫ শতাংশ বাসাবাড়িতে ব্যবহৃত হচ্ছে। এলএনজি আকারে এলেও তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে মিশ্রণ আকারে যোগ করা হবে। দ্বিতীয় দফায় অক্টোবর মাসে আরো ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি বর্তমান গ্যাসের সঙ্গে মিশ্রিত হয়ে যুক্ত হবে জাতীয় গ্রিডে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজি বিক্রি হচ্ছে ১৩ দশমিক ৫২ টাকায়। অপরদিকে স্থানীয়ভাবে দেশে প্রতি ঘনমিটার গ্যাসের দাম রাখা হচ্ছে গড়ে ৭ দশমিক ৩৫ টাকা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, গণশুনানিতে তারা এর তীব্র বিরোধিতা করবেন। তিনি বলেন, গ্যাস খাতের প্রতিটি কোম্পানির হাতে বিপুল পরিমাণ উদ্বৃত্ত অর্থ রয়েছে, যা দিয়ে এলএনজির বাড়তি টাকা পরিশোধ সম্ভব হবে। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক।

এই প্রসঙ্গে বিআইরসির সদস্য মিজানুর রহমান বলেন, দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার পর নিয়ম অনুযায়ী গণশুনারি তারিখ নির্ধারণ করা হবে। এরপর দাম বাড়বে না সমন্বয় হবে কমিশন সিদ্ধান্ত নেবে।

Previous Post

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ

Next Post

শনিবার ২০ দলীয় জোটের বৈঠক

Barta71.com

Barta71.com

Next Post
শনিবার ২০ দলীয় জোটের বৈঠক

শনিবার ২০ দলীয় জোটের বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In