Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home পরিবেশ ও জলবায়ু

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঘর-বাড়ি, নিহত ৫

Barta71.com by Barta71.com
in পরিবেশ ও জলবায়ু
0
কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঘর-বাড়ি, নিহত ৫
Share the News


বার্তা৭১ ডটকমঃ ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের বিভিন্ন এলাকা। রংপুর, মাগুড়া, দিনাজপুর ও সিলেটের ওসমানীনগরে ৫ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে আহত হয়েছে দেড় শতাধিক। এছাড়া হাজার হাজার বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পাশাপাশি শিলাবৃষ্টির আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক হেক্টর জমির ফসল ও শাকসবজি। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে এসব ঘটনা ঘটে।

এছাড়া বিকালে হঠাৎ ধূলিঝড়ে রাজধানী ঢাকার সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। দমকা বাতাসে অনেক হালকা যান ও মোটরসাইকেল আরোহীকে রাস্তার পাশে দাঁড়াতে হয়েছে। সাধারণ পথচারীরা ছুটোছুটি করে বিভিন্ন দোকানের ছাউনি বা বিল্ডিংয়ের কার্নিশের নিচে আশ্রয় নিয়েছেন। ঝড়ো হাওয়ায় সব লণ্ডভণ্ড করে দেওয়ার উপক্রম হলেও বৃষ্টিপাত তেমন হয়নি।

রংপুরে বজ্রাঘাতে মৃত ২, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
রংপুর জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুরে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এসময় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-তারাগঞ্জের নয়া মিয়া ও বদরগঞ্জের শামিম।

এছাড়া ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

তারাগঞ্জের নয়া মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার ভাই মো. সরোয়ার মিয়া। বদরগঞ্জ শামিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই আমিনুল ইসলাম ফিরোজ। তারা দুইজন ক্ষেতমজুর ছিলেন।

পীরগঞ্জ উপজেলার চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শামীম, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম এবং টুকুরিয়ার চেয়ারম্যান আতোয়ার রহমান জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গঙ্গাচড়া, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে প্রচণ্ড ঝড়বৃষ্টি। এসময় শিলাবৃষ্টিতে শতাধিক বসতবাড়ির টিনের ছাদ আঘাতে ফুটো হয়ে যায়। বোরো ধানক্ষেত ও ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার।

মাগুরায় শিলাবৃষ্টিতে ১ জনের মৃত্যু, আহত ২০
মাগুরায় বিকালে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির কবলে পড়ে আকরাম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। এছাড়া ঝড়ো বাতাসে গাছপালা এবং অন্তত ২০টি কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বড় বড় আকারে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় সদর উপজেলার ডহরসিংড়া গ্রামের আকরাম হোসেন (৩৫) ক্ষেতে কাজ করা অবস্থায় শিলাবৃষ্টির আঘাতে মারাত্মকভাবে আহত হন। পরে এলাকাবাসী উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে শিলাবৃষ্টির কারণে সদর উপজেলার মঘি ইউনিয়নের মঘি, কালুপাড়া, লস্কারপুরসহ বিভিন্ন গ্রামে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া রুপাটি গ্রামের অ্যাডভোকেট ময়েন উদ্দিন, মহরার সাহেব, হাসেম, ওলিয়ার, মোসলেম উদ্দিনসহ ২০ জনের ঘরের টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছে বলে জানা গেছে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা জানান, শিলাবৃষ্টি এবং ঝড়ের কারণে মাগুরার সদর উপজেলায় বেশকিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। তবে সঠিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, শিলাবৃষ্টি এবং ঝড়ের ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণের চেষ্টা চলছে।

পার্বতীপুরে শিলাবৃষ্টিতে ১ একজনের মৃত্যু
দিনাজপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় শিলাবৃষ্টির আঘাতে পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে সৈয়দ আলী (৫৫) মারা গেছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। মারা গেছে অসংখ্য গবাদিপশু। দিনাজপুরে গতকাল শুক্রবার দুপুরে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি।

এতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার প্রায় সবকটি উপজেলায় এই ঝড় ও শিলাবৃষ্টি হলেও সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে পার্বতীপুর, নবাবগঞ্জ, চিরিরবন্দর। এই কয়েকটি উপজেলার হাজার হাজার একর জমির গম, ভুট্টা, বোরো ক্ষেতসহ বিভিন্ন ফসল এবং আম ও লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে শত শত ঘরবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ঝড়ের সময় সৈয়দ আলী তার নিজ ঘরের টিনের চালা সংস্কার করছিলেন। এ সময় মাথায় শিলার আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা প্রশাসক আবু নঈম মো. আবদুছ ছবুর শিলাবৃষ্টিতে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়াও ২০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। মানুষ হতাহতের পাশাপাশি শিলাবৃষ্টিতে অসংখ্য গবাদিপশু মারা গেছে।

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ওসমানীনগর, নিহত ১
সিলেটের ওসমানীনগরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা ওসমানীনগর এলাকা। ঝড়ের কবলে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত গাছ উপড়ে পড়ে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় উপজেলার তাজপুর ইউপির দশহাল গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নূরুল আলমের নির্মাণাধীন ঘরের টিন উড়ে গিয়ে গলা কেটে সাবিয়া বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির সোনাপুর গ্রামের খালিছ মিয়ার স্ত্রী।

এদিকে ঝড়ে উপজেলার পল্লী বিদ্যুতের ৯টি ফিডার লাইনের অর্ধশতাধিক খুঁটি উপড়ে পড়ে ও বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়ে গোটা ওসমানীনগর উপজেলা অন্ধকারে রয়েছে বলে নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে হিসাব এখনও নির্ধারণ করা যায়নি।

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঘর-বাড়ি
লালমনিরহাটের দুই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৩০মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘর-বাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভয়াবহ শিলাবৃষ্টিতে উপড়ে পড়েছে রাস্তার দুই ধারের শত শত গাছপালা। কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

এ ব্যাপারে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক বিদুভূষন রায় গণমাধ্যমকে জানান, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

নদীতে ২ নম্বর সর্তকতা
দেশজুড়ে কালবৈশাখী ঝড় হানা দিয়েছে। যা এখন প্রায়ই হবে। সঙ্গে থাকবে শীলাবৃষ্টিও। কালবৈশাখী ঝড়ের হানায় দেশের নদীবন্দরগুলোতে জারি করা হয়েছে ২ নম্বর সর্তকতা সংকেত।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন থেকেই দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে তা বেড়েছে। আর শুক্রবার দেশের সব বিভাগেই শুরু হয়েছে কালবৈশাখী, সঙ্গে শিলা ঝড়ছে।

শুক্রবার রাত ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

Previous Post

কুরআনে ভুল খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হলেন খ্রিস্টান গবেষক

Next Post

কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেপ্তার

Barta71.com

Barta71.com

Next Post
কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেপ্তার

কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।