• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Monday, November 23, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আঞ্চলিক সংবাদ

প্রধান ‘রাগ’ ছিল মুক্তিযোদ্ধা কোটায় : আসিফ নজরুল

Barta71.com by Barta71.com
in আঞ্চলিক সংবাদ
0
প্রধান ‘রাগ’ ছিল মুক্তিযোদ্ধা কোটায় : আসিফ নজরুল
Share the News


বার্তা৭১ ডটকমঃকোটা সংস্কারের আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সবচেয়ে বড় রাগ ছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তার দাবি, এই কোটা দেয়ার কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর টক শো তৃতীয় মাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন দেশের এই বুদ্ধিজীবী। তিনি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার পুরোপুরি বিরোধী। তার মতে, এটি দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে ধনীরাও ছিল দাবি করে আসিফ নজরুল এমনও বলেন, মুক্তিযোদ্ধারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়।

মুক্তিযুদ্ধের পর সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়। আর ১৯৯৭ সালের পর মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও এই কোটার আওতায় আনা হয়।

তৃতীয় মাত্রায় এসে আসিফ নজরুলও বলেছেন, কোটা আন্দোলনে সবচেয়ে বড় রাগ ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। তার দাবি, এর যুক্তি ছিল। কেন মুক্তিযোদ্ধা কোটা রাখা উচিত হয়নি, সে জন্য আসিফ নজরুল কয়েকটি যুক্তি দেন। তার দাবি, প্রথমত. মুক্তিযোদ্ধা কোটার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কারণ, কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য। কিন্তু মুক্তিযোদ্ধারা অনগ্রসর নয়। ‘মুক্তিযুদ্ধ গরিবও করেছে ধনীও করেছে, চাষিরাও করেছে। তাদেরকে অনগ্রসর বললে তাদেরকে অপমান করা হয়।’

আসিফ নজরুলের দ্বিতীয় যুক্তি, মুক্তিযোদ্ধা কোটায় দুর্নীতির আশঙ্কা ছিল। তিনি বলেন, ‘এই সরকারের প্রথম দিকে লিস্টে ছিল দুই লাখ দুই হাজার মুক্তিযোদ্ধা। তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা আছে এমন আপত্তি হয়েছিল ৬২ হাজার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সেখানে চরম দুর্নীতির একটি আশঙ্কা রয়েছে।’

‘হঠাৎ একজন পুরুষ গিয়ে বলতে পারে না আমি নারী আমাকের নারী কোটা দাও। হঠাৎ একজন গিয়ে বলতে পারেন না যে আমি প্রতিবন্ধী। কিন্তু এই কোটাতে (মুক্তিযোদ্ধা কোটা একচ্ছত্র দুর্নীতি সম্ভব।’

আসিফ নজরুলের তৃতীয় যুক্তি, মুক্তিযোদ্ধা কোটার সংখ্যা ৩০ শতাংশ করা উচিত হয়নি। তিনি বলেন, ‘দেশে নারীর সংখ্যা প্রায় ৫০ শতাংশ আর আপনি তাকে কোটা দিচ্ছে ১০ শতাংশ। লিস্টেড মুক্তিযোদ্ধা হচ্ছে দুই লাখ, তাদের প্রতি পরিবারে যদি পাঁচটা করেও সন্তান থাকে তাহলে ১০ লাখ। ১০ লাখ হচ্ছে পুরো জাতীর জনগোষ্ঠীর এক শতাংশেরও কম। যারা পুরো জাতীর এক শতাংশের কম আধা শতাংশ তাদের জন্য আপনি কীভাবে ৩০ শতাংশ কোটা দেন?’।

এর বাইরে মুক্তিযোদ্ধা কোটা নাতি পুতিদের জন্য সম্প্রসারিত করা, আর কোটা আবেদনকারীদের জন্য বয়সর সীমা ৩২ করাও অযৌক্তিক ছিল বলে মনে করেন আসিফ নজরুল। দেশের এই বুদ্ধিজীবীর দাবি, ‘মুক্তিযোদ্ধা কোটা যারা রেখেছে তারা বুঝে হোক না বুঝে হোক তারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে।’

‘মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য ও বঞ্চনা দূর করার জন্য। যারা বৈষম্য ও বঞ্চনা দূর করার জন্য যুদ্ধ করেছে তাদেরকে দিয়ে বৃহত্তম একটা জনগোষ্ঠীর যদি বঞ্চনা আর বৈষম্য করান তাহলে এর চেয়ে বড় অপমান মুক্তিযোদ্ধাদের আর কারা করেছে?’

‘প্রধানমন্ত্রী কি অভিমান করেছেন?’
কোটা সংস্করের দাবি তোলার পর কোটা তুলে দেয়ার ঘটনাটি প্রধানমন্ত্রীর রাগ নাকি অভিমান নাকি ক্ষুদ্ধ হয়ে দিয়েছেন এটা বুঝাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আসিফ নজরুল।

‘এটা হালকা ব্যাপার না। উনি যদি কনভিনসড হয়ে দিয়ে থাকেন তাহলে এক রকম। আর উনি যদি কনভিন্সড না হয়ে, রাগ করে বা ভুল বুঝে বা অভিমান করে দিয়ে থাকেন তাহলে এর ইমপ্লিম্যান্টেশন হবে আরেক রকম। এটা মোটেও হালকা ব্যাপার না।’

‘যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছিলাম, আমাদের বেতন প্রশাসনে যারা আছেন তাদের সমান হতে হবে। এই আন্দোলনেও প্রধানমন্ত্রী খুবই ক্ষুব্ধ হয়েছিলেন, পরে উনি সমান করে দিয়েছিলেন। তার কিছু দিন পর দেখা গেল, সচিবদের আরো বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।’

‘উপসচিব যারা আছেন, তাদেরকে পর্যন্ত গাড়ি দেয়ার বিধান করা হয়েছে, গাড়ি মেইন্টেন্সের জন্য তেলের খরচ বাবদ এক্সট্রা ৫০ হাজার টাকা মাসে দেয়া হচ্ছে।’

‘আলটিমেটলি দেখা গেল, আমাদের ছাত্ররা যারা উপসচিব হচ্ছেন, তাদের চেয়ে আমরা সুযোগ সুবিধা কম পাচ্ছি। কাজেই এভাবে দেখার কিছু নেই, উনি যেভাবে হোক দিয়েছেন।

‘আমার কাছে মনে হয়েছে, উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। উনি যদি কনভিনসড হয়ে দেন তাহলে খুব ভাল। তারপর আমি একটা কথা বলি, কোটা যে উঠে গেছে, ছাত্ররা উল্লাস করছে না কেন? এটা আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কাছে বুঝতে অসুবিধা হচ্ছে না।’

‘প্রধানমন্ত্রী কনভিন্সড হয়ে দিয়েছেন না রেগে দিয়েছেন এটা যদি তাদের কাছে ক্লিয়ার হতো তাহলে তারা অনেক খুশি হতো।’

‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটের আন্দোলনের চেয়ে এটা অনেক বড় আন্দোলন। ভ্যাটের আন্দোলনের কারণে সরকারের পলিসি যতটা চেঞ্জ হবে এটার আন্দোলনের কারণে পুরো প্যারাডাইম চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ এ আন্দোলনের কারণে অ্যাফেক্টেড হবে। ভ্যাট এত বড় ইস্যু ছিল না, অনেক বড় ইস্যু এটা।’

‘ছাত্ররা যারা আন্দোলন করছে তাদের মধ্যে বিরাট সংখ্যক সংগঠনের কর্মী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী যারা আছেন তাদের অধিকারের ব্যাপারে তারা অত্যন্ত সোচ্চার। তাই চট করে উঠিয়ে দেয়ায় কতটা ভালো এটা তাদের বুঝতে সময় লাগছে।’

‘প্রধানমন্ত্রী বলেছেন ছাত্রীরা কেন রাস্তায় বেরিয়ে আসলো, তাহলে মেয়েদের কোটার কি দরকার? আসলেই তো মেয়েদের কোটার দরকার নাই। মেয়েদের কোটা মাত্র ১০ শতাংশ। কোটা যদি থাকে তাহলে সে ৪৬ শতাংশ বঞ্চিত হচ্ছে। আর যদি ১০ শতাংশ কোটা যদি আপনি উঠিয়ে দেন তাহলে সে এক শতাংশও সে বঞ্চিত হচ্ছে না।’ ‘আমরা যারা পড়াই, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি অনেক ক্ষেত্রে ক্লাসে মেয়েরা ছেলেদের চেয়ে ভাল করে। ’

Previous Post

আজ মুস্তাফিজের মুখোমুখি সাকিব!

Next Post

রোহিঙ্গাদের দ্রুত নেওয়া হবে, দেওয়া হবে নাগরিকত্বও : মিয়ানমারের মন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
রোহিঙ্গাদের দ্রুত নেওয়া হবে, দেওয়া হবে নাগরিকত্বও : মিয়ানমারের মন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত নেওয়া হবে, দেওয়া হবে নাগরিকত্বও : মিয়ানমারের মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

বিচারিক দায়িত্ব পালনে চাপ ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার করতে হবে’

বিআরএসএ এর অর্জন ও অগ্রযাত্রায় মাইকেল মহিউদ্দিনের ভূমিকা, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

বিআরএসএ এর অর্জন ও অগ্রযাত্রায় মাইকেল মহিউদ্দিনের ভূমিকা, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In